২০২৬ সালের বক্স অফিসে এক মহাপ্রলয়ের সংকেত পাওয়া যাচ্ছে। মার্চ মাসে ঈদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে ভারতের দুই মহাতারকার মেগা-বাজেট সিনেমা।

একদিকে কন্নড় সুপারস্টার ইয়াশ-এর বহুপ্রতীক্ষিত ছবি ‘টক্সিক’, অন্যদিকে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার হিট ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। একই দিনে বড় পর্দায় এই দুই ছবির মুখোমুখি সংঘর্ষ এখন বিনোদন জগতের সবচেয়ে আলোচিত ও উত্তেজনাকর বিষয়।
আরও পড়ুনঃ
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী, যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি!
যদিও ইন্ডাস্ট্রির অনেক বিশেষজ্ঞই মনে করছেন যে শেষ মুহূর্তে বড় আর্থিক ক্ষতি এড়াতে কোনো একটি ছবির মুক্তির তারিখ পেছানো হতে পারে, তবে বর্তমান রণপ্রস্তুতি বলছে-রুপালি পর্দায় এক দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য তৈরি দুই পক্ষই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


