
এদিকে ঈদের এক সপ্তাহ আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদের আগ মুহূর্তে ভিড়ের আশঙ্কা থাকায় খানিকটা স্বাস্থ্য ঝুঁকি নিয়েই বাড়ীর পথে রওনা হচ্ছেন অনেকেই।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ঈদে অগ্রিম টিকিট বিক্রি করবে না সড়ক পরিবহণ সংশ্লিষ্টরা। অর্ধেক যাত্রী নিয়েই গন্তব্যে যাবে বাস।
আর সে ক্ষেত্রে বরাবরের মতোই স্বাস্থবিধি মেনে যাত্রী ও চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন টেলিফোনে গণম্যামকে জানান, শারীরিক দূরত্ব বজায় রেখে ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে ট্রেন যেভাবে এখন চলছে, ঈদেও সেভাবেই চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



