ঈদুল আজহার আনন্দের মাঝেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষক-কর্মচারীর জীবনে বিষাদের ছায়া নেমে এসেছে। চলতি জুনে ৮ তারিখ পেরিয়ে গেলেও তারা এখনো মে মাসের বেতন-ভাতা পাননি। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে তাদের।

শিক্ষক-কর্মচারী বেতন

Advertisement

সোমবার (৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের মাধ্যমে এ বিষয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। তিনি এ ঘটনাকে বর্তমান সরকারকে বিতর্কিত করার লক্ষ্যে একটি বিশেষ গোষ্ঠীর চক্রান্ত বলে অভিহিত করেন এবং দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।

৭১ বিধিতে দেওয়া নোটিশে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বাংলাদেশের ৬ লাখ শিক্ষক-কর্মচারী এবার ঈদুল আজহার আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। আজ ৮ জুন হলেও তাদের মে মাসের বেতন দেওয়া হয়নি। বর্তমান সরকারের আমলে শিক্ষকরা ঈদের আগে বেতন পাবেন না; এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুনঃ

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি অভিযোগ করে বলেন, সরকারকে বিতর্কিত করার উদ্দেশ্যে শিক্ষকদের মধ্যে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি গোষ্ঠী চক্রান্ত করছে। তারাই শিক্ষকদের বেতন প্রদান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.