Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ
জাতীয় স্লাইডার

ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

By Shamim RezaAugust 16, 20192 Mins Read

ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ছবি : সংগৃহীত
Advertisement
জুমবাংলা ডেস্ক : ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গত কয়েকদিনের তুলনায় আজ শুক্রবার ঢাকামুখি মানুষের চাপ বেশি। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটায় ফাঁকা। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেশি। ফলে ধীর গতিতে চলছে যানবাহন। অন্যদিনের তুলনায় ট্রেনের শিডিউল বিপর্যয়ও কম। ট্রেনগুলো দুই থেকে তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যে পৌছেছে।

এবার ঈদুল আজহা উপলক্ষে ১১, ১২ ও ১৩ আগস্ট ছিল সরকারি ছুটি। মাঝে ১৪ আগস্ট বিভিন্ন অফিস আদালত খোলা ছিল। কিন্তু এদিন অফিস আদালতে ছিল ছুটির আমেজ। পরদিন ১৫ আগস্ট ছিল বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আগামী রবিবার থেকে সরকারি অফিস আদালত খুলছে। আর শনিবার থেকে বেসরকারি অফিস খুলবে। ফলে আজ ১৬ আগস্ট ঢাকামুখি মানুষের ভিড় বেশি।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখ গাবতলী বাস টার্মিনালে দূরপাল্লার বাস থেকে নিজেদের গন্তব্যে যাচ্ছেন।

এদিকে রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালীবাসস্ট্যান্ডে দেখা গেছে, বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে অনেকে। কমলাপুর রেলস্টেশনেও ঢাকামুখি মানুষের ভিড় বাড়ছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালের দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, এবার ঈদে লোকজন নিরাপদে এবং অত্যন্ত সুন্দরভাবে লঞ্চে করে গ্রামে যেতে পেরেছে। এখন অফিসের ছুটি শেষে সবাই ফিরে আসছে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছে।

মাদারীপুর প্রতিনিধি জানান, ঈদের ছুটি শেষে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট হয়ে কর্মস্থল রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। আজ শুক্রবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। যাত্রীরা দীর্ঘ সময় লাইন দাঁড়িয়ে থেকে টিকিট কেটে লঞ্চ ও স্পিডবোটে উঠছেন। প্রতিবারের মতো এবারও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। তবে বিআইডব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির দাবি, সঠিক নিয়মেই কর্মস্থলমুখী যাত্রীদের পদ্মা নদী পার করা হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa