জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, হেফাজতের যখন একেক করে উইকেট পতন হচ্ছিল তখনই তারা ভয়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এসব করে পার পাওয়া যাবে না।
সোমবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দাতে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মের শস্য কর্তন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, হেফাজতের যারা মাদরাসা ও মসজিদকে কলঙ্কিত করেছে, মাদরাসা ও মসজিদের পবিত্রতা রক্ষায় তাদের আর মাদরাসা ও মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। তাদেরকে আমরা সাফ জানিয়ে দিতে চাই, কোন দুষ্কৃতিকারীকে আর সুযোগ দেওয়া যাবে না।
দেশের লকডাউন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ফখরুল সাহেব আপনি সব হারিয়ে পাগলের প্রলাপ বকছেন। এই পাগলের প্রলাপ বাংলাদেশের মানুষ আর গ্রহণ করে না। দেশের জনগণ বিএনপিকে বার বার প্রত্যাখ্যান করেছে। আর এর জন্যই বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে, ধ্বংসে মত্ত চালিয়েছে। বিএনপি-জামায়াত আর হেফাজত একেক সময় একেক রূপ নেয়। আর এটা বাবুনগরী- মামুনুল হকের নতুন লেবাসেই প্রকাশ পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


