Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home উইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত
ক্রিকেট (Cricket) খেলাধুলা

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

By Shamim RezaAugust 7, 2019Updated:August 7, 20192 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম দুটো ম্যাচ জিতে আগেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছিল টিম ইন্ডিয়া। পরীক্ষা-নীরিক্ষার পথে হেঁটে মঙ্গলবার নিয়মরক্ষার তৃতীয় ম্যাচও জিতে নিল কোহলিরা। ম্যাচটি ৭ উইকেটে জিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল টিম ইন্ডিয়া। দীপক চাহারের দুর্দান্ত বোলিং সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির ৫৯ আর ঋষভ পন্থের অপরাজিত ৬৫ রানে সহজ জয় পেল টিম ইন্ডিয়া।

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে যাওয়ায় মঙ্গলবার যে পরীক্ষায় পথে হাঁটবে ভারতীয় দল সেটা আগেই ইঙ্গিত দিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই মতোই গায়ানায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওপেনার রোহিত শর্মা, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আর পেসার খলিল আহমেদকে বিশ্রাম দিয়ে লোকেশ রাহুল, দীপক চাহার আর রাহুল চাহারকে খেলায় টিম ম্যানেজমেন্ট।

জাতীয় দলের জার্সিতে এদিন অভিষেক হল রাহুল চাহারের। বৃষ্টির জন্য বেশ কিছুটা দেরিতে খেলা শুরু হয়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই দীপক চাহারের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ধসে যায়। ৩ ওভার বল করে ৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন দীপক চাহার। সঙ্গে একটি মেডেন ওভারও করেন তিনি।

এরপর অবশ্য কিরন পোলার্ডের ৪৫ বলে ৫৮ এবং রভমান পাওয়েলের ২০ বলে অপরাজিত ৩২ রানের সৌজন্যে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে উইন্ডিজ।  অভিষেক ম্যাচে একটি উইকেট নেন রাহুল চাহার। ২টি উইকেট তুলে নেন নভদীপ সাইনি।

১৪৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে এদিনও ব্যর্থ হলেন শিখর ধাওয়ান। মাত্র ৩ রান করেন তিনি। আর এক ওপেনার লোকেশ রাহুল ভালো শুরু করেও ২০ রানে ফিরে গেলেন প্যাভিলিয়নে। এরপর বিরাট কোহলি-ঋষভ পন্থ জুটি ভারতকে জয়ের পথ দেখায়। কোহলি-পন্থ জুটি ১০৬ রান করেন। কোহলি ৫৯ রান করে আউট হন। প্রথম দুটি টি-টোয়েন্টিতে রান না পেলেও এদিন ৪২ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ। ৪টি চার ও ৪টি ছয়ে সাজানো পন্থের ইনিংস। ৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। ম্যাচের সেরা হয়েছেন দীপক চাহার। সিরিজ সেরা ক্রুনাল পান্ডিয়া।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

February 1, 2026
বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

January 31, 2026
বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

January 31, 2026
Latest News
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

T20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

bilbul

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন : বিসিবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.