Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা উইম্বলডন জিতে রেকর্ড ছুঁলেন জোকোভিচ
খেলাধুলা

উইম্বলডন জিতে রেকর্ড ছুঁলেন জোকোভিচ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 12, 20212 Mins Read
উইম্বলডন জিতে রেকর্ড ছুঁলেন জোকোভিচ
ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: আবার উইম্বলডন জিতলেন জোকোভিচ। জিতলেন ২০ নম্বর গ্র্যান্ড স্ল্যাম। খবর ডয়চে ভেলে’র।

এতদিন রেকর্ড ছিল রজার ফেডেরার ও রাফায়েল নাদালের কাছে। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড। রোববার উইম্বলডনে তিন ঘণ্টার লড়াইয়ে তিনি ইটালির বেরেত্তিনিকে হারালেন ৬-৭, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে। বেরেত্তিনি ভালো খেলেছেন। কিন্তু জোকোভিচের নৈপুণ্যের সামনে তিনি দাঁড়াতে পারেননি।

জিতেই ঘাসের কোর্টে শুয়ে পড়েন জোকোভিচ। তারপর চলে যান কোচিং বক্সের কাছে। সেখানে গোরান ইভানিসেভিচ ও মারিয়ান ভাজদাকে জড়িয়ে ধরেন তিনি। জাকোভিচ এখন তার ফর্মের শীর্ষে। নাদাল ও ফেডেরার তাদের কেরিয়ারের শেষ পর্বে। তাই জোকোভিচ যে আরো গ্র্যান্ড স্ল্যাম জিতবেন তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কোনো সন্দেহ নেই।

জোকোভিচ মোট ছয়বার উইম্বলডন জিতলেন। এবার নিয়ে পরপর তিনবার। প্রতিবারই জেতার পর তিনি কোর্টের ঘাস চিবিয়ে থাকেন। এবারও করেছেন। তারপর বল রুমে গিয়ে প্রিন্স চার্লস ও কেটের সঙ্গে দেখা করেছেন।

তবে শেষ ছয়টা ম্যাচে মাত্র একটি সেট হারিয়েছিলেন জোকোভিচ। তবে ফাইনালে তাকে লড়াই করে জিততে হয়েছে। প্রথম সেটে হেরে যাওয়ার পর তিনি যেভাবে পরপর তিনটি সেটে জিতেছেন, তা অসাধারণ প্রতিভাধর, লড়াকু টেনিস প্লেয়ারের আদর্শ উদাহরণ। ৩৪ বছর বয়সি জোকোভিচ এভাবে খেলতে পারলে আরো বেশ কয়েকটি গ্র্যান্ড স্ল্যাম জিততে তার খুব একটা অসুবিধা হবে না।

মেয়েদের খেতাব বার্টির

উইম্বলডনে মেয়েদের খেতাব জিতলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। ৪১ বছর পর অস্ট্রেলিয়ার নারী টেনিস প্লেয়ার আবার উইম্বলডন জিতলেন। শনিবার ফাইনালে তিনি হারিয়েছেন ক্যারোলিনা প্রিসকোভাকে। ১৯৭১ সালে তার দেশের এভোনে গুলাগং যে পোশাক পরে খেলে জিতেছিলেন, বার্টিও সেই রকম পোশাক পরে খেললেন। পুরস্কার নিয়ে তিনি বলেন, ”আশা করি, আমি এভোনেকে গর্বিত করতে পেরেছি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026
golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

June 23, 2026
Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

June 23, 2026

Latest News

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

golden boot

গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

Austria Argentina WCup Soccer

শেষ ৩২ নিশ্চিত, তবুও দুশ্চিন্তা কমেনি আর্জেন্টিনার!

Lionel Messi

এক ম্যাচেই মেসির চার গিনেস রেকর্ড

World Cup

পরবর্তী রাউন্ডে এ কারা গেলেন এবং কারা ছিটকে গেলেন

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa