Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উঠে গেছে সংকেত, রবিবার ফিরতে পারেন সেন্টমার্টিনে আটকা পর্যটকরা
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

উঠে গেছে সংকেত, রবিবার ফিরতে পারেন সেন্টমার্টিনে আটকা পর্যটকরা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 24, 2020Updated:October 24, 20202 Mins Read
উঠে গেছে সংকেত, রবিবার ফিরতে পারেন সেন্টমার্টিনে আটকা পর্যটকরা
ফাইল ছবি
Advertisement

কক্সবাজার প্রতিনিধি: অবশেষে টানা তিনদিন ভারী বর্ষণ দিয়ে কেটে গেছে নিম্নচাপের প্রভাব। নামিয়ে ফেলা হয়েছে সংকেতও। তবে বৈরী আবহাওয়া এখনো বিদ্যমান রয়েছে। আগামীকাল রবিবার ট্রলার চলাচল শুরু হলে কক্সবাজারে ফিরতে পারেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা। এমনটি জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় কক্সবাজার সমুদ্রবন্দর দেখানো সংকেত নামিয়ে ফেলা হয়েছে। গত তিনদিন ধরে চলা বৃষ্টিপাতও থেমেছে। শনিবার সকাল থেকে তেমন বৃষ্টি হয়নি। অল্প সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রবিবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে সংকেত না থাকলেও সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে।

এদিকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে রাত্রিযাপনে থেকে যাওয়া দু’শতাধিক পর্যটক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকে পড়লেও নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে দাবি করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ।

একই কথা বলেছেন, সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারেক মাহমুদ। তার মতে, সেন্টমার্টিনের হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে তাদের সব ধরনের সুযোগ সুবিধার বিষয়ে নজরদারি রেখেছে প্রশাসন।

সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ জানান, পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপের মেহমান। আগত পর্যটকদের যেকোন অসুবিধায় দ্বীপবাসী এগিয়ে এসে দেখভাল করেন। এবারও তার ব্যত্যয় হয়নি।

বৈরী আবহাওয়ার জন্য আটকা পড়া নারায়ণগঞ্জের পর্যটক ইব্রাহিম রায়হান বলেন, প্রশাসনিক দেখভাল এবং স্থানীয়দের আতিথেয়তায় বৈরী আবহাওয়া কেন্দ্রীক আতংকের কোনও ছাপই আমাদের মাঝে ছিলো না। সামুদ্রিক সতর্ক সংকেতের বিষয়টি আমাদের মাঝে চিন্তার রেখাপাত করেনি। সময়মতো ফিরতে পারিনি বলে কাজের ব্যাঘাতের বিষয়টি মাথায় এসেছে। এখন রবিবার কূলে ফিরে কাজে যোগদানের তাড়া করবো।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে গত কয়েকদিন ধরে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তাই সেখানে আটকে থাকা পর্যটকরা কক্সবাজার কূলে ফিরে আসতে পারেননি। আটকে পড়া পর্যটকদের প্রশাসনিক তদারকিতে নিরাপদে রাখা হয়। এখন সংকেত উঠে গেছে। জাহাজ চলাচল শুরু হলে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপ থেকে নিরাপদে কূলে ফেরা পর্যন্ত দেখভাল করতে সেন্টমার্টিন পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

Rain

দেশের ৪ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

BD

৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

স্পিকার

সংসদ সদস্যদের প্রতি কড়া নির্দেশনা দিলেন স্পিকার

জাহাজের মালপত্র

কম দামে জাহাজের মালপত্র কিনতে পারবেন যে মার্কেট থেকে

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

Rijve

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

DrJahed

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa