Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় উত্তরণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
জাতীয়

উত্তরণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

By Saiful Islamডিসেম্বর 1, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : উত্তরণ ‘উন্নত জীবনের লক্ষ্যে’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর শেরাটন হোটেলে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উত্তরণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, বিশেষ অতিথি হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর এরিক এম ওয়াকার।

এই উত্তরণ প্রকল্পের অর্থায়ন করেছে শেভরন এবং বাস্তবায়নে রয়েছে সুইসকন্ট্যাক্ট। ২০১৬ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম পর্যায় ২০১৯ শেষ হয় যেখানে দেশের সিলেট অঞ্চলের ১৪০০ যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। ২০১৯ এ শুরু হওয়া দ্বিতীয় পর্যায়ে আরও বড় পরিসরে তিনটি কম্পোনেন্টে উত্তরণ প্রকল্প যাত্রা শুরু করে।

প্রথম কম্পোনেন্টে কমিউনিটির যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান, দ্বিতীয় কম্পোনেন্ট সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে ভোলানন্দ উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ এবং সর্বশেষ তৃতীয় কম্পোনেন্টে খুলনা শিপইয়ার্ডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে অ্যাডভান্সড ওয়েল্ডিং প্রশিক্ষণ চালু করে। সমাপনী অনুষ্ঠানে উত্তরণ প্রকল্পের সাফল্য এবং কার্যক্রম সম্পর্কে আলোকপাত করা হয় যার মধ্যে দুইটি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে অর্জিত ফলাফল প্রকল্প পরবর্তীতেও কাজ করে যাবে।

এই মুহূর্তে, বাংলাদশের মোট ৪.৪ মিলিয়ন জনগোষ্ঠী অর্থনৈতিক সক্রিয় রয়েছে এবং শ্রমশক্তি প্রতি বছর ১.৩ মিলিয়ন হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কর্মরত রয়েছে ৬০.৭ মিলিয়ন জনগোষ্ঠী। দক্ষতার অভাবে আমাদের যুবকরা দেশে-বিদেশে কাজের সুযোগ পাচ্ছে না যাতে করে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ছে।

প্রধান অতিথি মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, আমি এমন উদ্ভাবনী উপায়ে উত্তরণ প্রকল্পের বাস্তবায়নের জন্য সুইসকন্টাক্টকে ধন্যবাদ জানাই। সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর তরফ থেকে সার্থকভাবে সামাজিক উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সিটি কর্পোরেশন, খুলনা শিপইয়ার্ড টিটিসি এর মত সংস্থাসমূহের সম্মিলিত প্রচেষ্টা প্রসংসার দাবিদার।

নাসরিন আফরোজ বলেন, সরকারি-বেসরকারি সংস্থার অংশীদারিত্ব এখন আগের চাইতেও গুরুত্বপূর্ণ। উত্তরণ এনএসডিএ’র সঙ্গে একটি কার্যকর সম্পর্ক বজায় রেখেছে। এনএসডিএ’র দিকনির্দেশনার মাধ্যমে এটি ট্রেড প্যাকেজিংয়ে দক্ষ জনবলের চাহিদার কথা মাথায় রেখে প্যাকেজিং ও ফিনিশিং এর কাজে দক্ষতার একটি নতুন মাত্রা তৈরি করেছে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে এটি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেয়েছে। আমাদের সহযোগিতায় এটি ওয়েল্ডিং ইন্সপেক্টর পেশার জন্য জাতীয় মান তৈরি করেছে। এ প্রচেষ্টাসমূহ প্রশংসার দাবিদার।

এরিক এম ওয়াকার বলেন, প্রতিষ্ঠান হিসেবে শেভরন বিশ্বাস করে- আমরাই আমাদের জনগোষ্ঠীর প্রতিনিধি এবং আমাদের প্রাতিষ্ঠানিক মূলনীতির ভিত্তিতে রয়েছে সেই সামাজিক ব্যবস্থার অর্থনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে কাজ করা। আমরা উত্তরণের একটি অংশ হতে পেরে গর্বিত।

শেভরন বিশ্বব্যাপী সমন্বিত জ্বালানি সংস্থাগুলোর মধ্যে একটি শীর্ষস্থানীয় নাম। বাংলাদেশে শেভরন তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করে। শেভরন বাংলাদেশ ব্লক টুয়েলভ লিমিটেড এবং শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন, লিমিটেড দেশে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম উৎপাদক যা মোট অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের উৎপাদনের ৬০ শতাংশেরও বেশি এবং অভ্যন্তরীণ ঘনীভূত উৎপাদনের ৮০ শতাংশেরও বেশি।

বাংলাদেশে শেভরন ২০০৬ সাল থেকে সামাজিক বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। শেভরন বাংলাদেশ তার কর্ম এলাকার জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে যে সকল কার্যক্রম পরিচালিত হয় এগুলোর মাধ্যমে জীবীকা সহায়ক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা উন্নয়নে মূলত নজর দিয়ে থাকে। শেভরন বাংলাদেশ নেতৃস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই প্রকল্পগুলো পরিচালিত করে থাকে।

উত্তরণ প্রকল্প বাংলাদেশের ঢাকা, সিলেট এবং খুলনা অঞ্চলে কাজ করেছে। প্রকল্পের কার্যকলাপের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্যাকেজিং শিল্পের চাহিদা পূরণের জন্য উত্তরণ প্রকল্প বাংলাদেশে প্রথমবারের মতো একটি নতুন প্যাকেজিং এবং ফিনিশিং অপারেশন চালু করেছে যা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক যাচাই হবার পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পেয়েছে।

পাশাপাশি ওয়েল্ডিং ইন্সপেকশন পেশার সার্টিফিকেশনের জন্য একটি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কর্তৃক যাচাই হবার পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa