জুমবাংলা ডেস্ক : প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল।  রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৯ মিনিটে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়।  তার আগে রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়।

উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে গেলো মেট্রোরেল
ফাইল ছবি
Advertisement

এর আগে উত্তরা ডিপো থেকে মিরপুর-১০ নম্বর এলাকা পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছিল। পরীক্ষামূলক এই চলাচলকে বলা হয় ‘পারফরম্যান্স টেস্ট’।

গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে উত্তরা দিয়াবাড়ী ডিপো থেকে মিরপুর-১২ নম্বর স্টেশন পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু করে মেট্রোরেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলে।

এ পারফরম্যান্স টেস্ট অন্তত আরও এক মাস চলবে। এরপর শুরু হবে ‘ইন্টেগ্রিটি টেস্ট’। সেখানে মূলত দেখা হবে সব স্টেশনে ট্রেন ঠিকমতো থামছে কি-না, বৈদ্যুতিক সংকেত ও যোগাযোগব্যবস্থা কাজ করছে কিনা। তারপর শুরু হবে বাণিজ্যিক পরীক্ষামূলক চলাচল।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলের এ অংশে ২০২২ সালের ডিসেম্বরে যাত্রী পরিবহন করা হবে।

Xiaomi EV: শাওমির স্মার্ট বৈদ্যুতিক গাড়ি যখন আসছে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.