শ্রীলঙ্কা তাদের জলসীমার বাইরে সরিয়ে আনা ইরানি নাবিকদের জন্য এক মাসের বিনামূল্যের ভিসা দেওয়ার পরিকল্পনা করছে।

দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের সরকার ফ্রি ভিসা দেবে। কারণ তাদের নিজ দেশে ফিরতে কিছুটা সময় লাগতে পারে।
শনিবার ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর থেকে ২০৪ জন নাবিককে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি শ্রীলঙ্কার কাছ থেকে সহায়তা চেয়েছিল।
এর আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। এতে ৮০ জনের বেশি নাবিক নিহত হন।
শ্রীলঙ্কা নৌবাহিনী জানিয়েছে, এ ঘটনায় ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার কোনো সাবমেরিনের টর্পেডো হামলায় একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


