Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক উপকূলীয় ভাঙন এলাকায় বাঁধ নেই, ক্ষয়ক্ষতির আশংকা  
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

উপকূলীয় ভাঙন এলাকায় বাঁধ নেই, ক্ষয়ক্ষতির আশংকা  

By জুমবাংলা নিউজ ডেস্কমে 9, 2019Updated:মে 9, 20193 Mins Read

Advertisement

সালেহ নোমান, চট্টগ্রাম ব্যুরো: পানি উন্নয়ন বোর্ড পাউবো’র তথ্য মতে দেশের উপকূলীয় এলাকার প্রায় সর্বত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও ভাঙন কবলিত এলাকাগুলোতে আসন্ন ঘূর্ণিঝড় ফনী’র আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে।

পাউবো’র তথ্যমতে, বর্তমানে দেশের উপকূলীয় এলাকায় প্রায় ৪ হাজার কিলোমিটার বাঁধ আছে। এরমধ্যে কিছু বাঁধ সম্প্রতি নির্মাণ করা হয়েছে। আর উল্লেখযোগ্য অংশ কয়েক দশক পূর্বে নির্মাণ করা হয়েছিল। সময়ে সময়ে এসব বাঁধ মেরামত ও পুনঃনির্মাণ করা হচ্ছে।

পাউবো’র বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাষ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান জুমবাংলাকে বলেন, প্রতিবছরই নতুন বাঁধ নির্মাণ ও মেরামত করা হলেও দেশের উপকূলীয় অনেক এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাঁধ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরমধ্যে সাতক্ষীরাসহ উপকূলীয় ১৪টি জেলার প্রায় সবগুলোতে বাধেঁর দুর্বলতার কারণে জোয়ার এবং জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘুর্ণিঝড় ফনী’র আঘাতে দুর্বল বাঁধের এলাকায় জলোচ্ছাসে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকাও আছে বলে জানান তিনি।

বঙ্গোপসাগরের ঘুর্ণিঝড় ফনী বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশ উপকূল থেকে ৭ শত কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি উত্তর-পশ্চিম দিকে ধাবিত হচ্ছে, যদি এভাবে অগ্রসর হতে থাকে তাহলে পশ্চিমবঙ্গে আঘাত করার প্যাটার্ন দুর্বল হয়ে যাবে। এটি  ঘণ্টায় ২৭ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড়ের ভিতরের বাতাসের গতিবেগ ১৮০ কিলোমিটার।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুয়ায়ী, এটি বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানবে।

ফনীর আঘাতে উপকূলীয় এলাকায় পাঁচ থেকে দশ ফুট উচ্চতার জলোচ্ছাসের পূর্বাভাষ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘুর্ণিঝড় আঘাত হানার সময় জোয়ার থাকলে জলোচ্ছাসের পরিমাণ ২০ থেকে ২৫ ফুট ছাড়িয়ে যেতে পারে।

আরিফুর রহমান বলেন, বিদ্যমান উচ্চতার বাঁধে এই পরিমাণ জলোচ্ছাস আটকানো সম্ভব হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত ও দূর্বল এলাকা দিয়ে আরও কম উচ্চতার জলোচ্চাসের ক্ষয়ক্ষতি বাড়বে।

পাউবো’র বাঁধের উচ্ছতা এলাকা ভেদে ভিন্নতা আছে। এরমধ্যে নোয়াখালি ও চট্টগ্রাম অঞ্চলে উপকূলীয় বাঁধের উচ্চতা পাঁচ মিটারের মত। আর পটুয়াখালি, বরিশাল অঞ্চলে বাঁধের উচ্চতা ছয় মিটারের মতো।

নোয়াখালি অঞ্চলের মধ্যে অনেক এলাকা আছে যেখারে ভাঙনে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কোনও এলাকায় একবারেই বিলীন হয়ে গেছে। তাছাড়া ভাঙন কবলিত হওয়ায় পাউবো সেখানে বাঁধ ও নির্মাণ করছে না।

চর ডেভেলাপমেন্ট ও স্যাটেলমেন্ট প্রজেক্ট (সিডিএসপি)’র ডেপুটি টিম লিডার মিহির কুমার চক্রবর্তি জানিয়েছেন, নোয়াখালির চরাঞ্চলের কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে গেছে, ওই এলাকা ক্রমাগত ভাঙনের কারণে নতুন বাঁধের প্রকল্পও হাতে নেয়া যাচ্ছে না।

‘এছাড়া হাতিয়া ও আশপাশের কয়েকটি চরে বাঁধ পুরানো হয়ে গেছে। বড় ধরনের জোয়ার ও জলোচ্ছাসে এসব বাঁধ বেসে যেতে পারে যেকোনও সময়,’ উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম ও নোয়াখালি জেলার সীমান্তবর্তী উড়ির চরের চারপাশে কোনও বাঁধ নেই। এই চরের দুই ইউনিয়নে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস হলেও দিনের পর দিন রাখা হয়েছে বাঁধবিহীন অবস্থায়।

পাউবো সূত্রে জানা গেছে, চরটির কয়েকটি এলাকায় ভাঙনের কারণে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ঝড়

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

জুন 12, 2026
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

জুন 12, 2026
প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

জুন 12, 2026
Latest News
ঝড়

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সম্মেলন

বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

১৫ জন নিহত

পাকিস্তানের কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫

জানাজা

খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

ঝটিকা মিছিল

রাঙ্গামাটিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

তৃতীয় ভাষা

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা

গাছ রোপণ

একটি গোল, একটি চারা গোল হবে বিশ্বকাপে, গাছ রোপণ হবে বাংলাদেশে

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa