Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় উপজেলা পরিষদগুলোকে নান্দনিক করা হচ্ছে : রেলপথ মন্ত্রী
জাতীয়

উপজেলা পরিষদগুলোকে নান্দনিক করা হচ্ছে : রেলপথ মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 27, 20192 Mins Read
নুরল ইসলাম
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: রেলপথ মন্ত্রী মো. নুরল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার বিভিন্ন উন্নমূলক কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যেক জেলা ও উপজেলাগুলোকে আধুনিকীকরণ করা হচ্ছে। এর জন্য উপজেলা পরিষদগুলোকে নান্দনিক করতে পরিষদের মধ্যে বাউন্ডারী ওয়াল ও দৃষ্টিনন্দন প্রবেশ পথ নির্মাণ করা হচ্ছে।

আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদেও জন্য ৭০ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর ও পরিষদের প্রবেশ দ্বার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত রাস্তা পাকাকরণ করা হচ্ছে। শহরের সুবিধা যাচ্ছে এখন গ্রামগুলোতে। প্রত্যেক গ্রামে বিদ্যুৎ পৌছে যাচ্ছে।

তিনি বলেন, ৩১ মার্চের মধ্যে দেবীগঞ্জ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। দেবীগঞ্জ পৌর সভার মধ্যে সব রাস্তা পাকা করা হবে। এর জন্য ৫ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে, আরও ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, রেলমন্ত্রীর পুত্র ব্যারিষ্টার কৌশিক নাভিয়ান নাভিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হানিফ, উপজেলা কৃষি অফিসার শামীম ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জ ।

পরে রেলমন্ত্রী উপজেলা পরিষদ হলরুমে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১১শ’ কৃষকের মাঝে গম, সরিষার বীজ ও সার বিতরণ করেন। মন্ত্রী এ সময় দেবীগঞ্জকে ভিক্ষুক মুক্ত করতে ১২০ জন ভিক্ষুকের মাঝে ছাগল ও গরুর বাছুর বিতরণ করেন।

রেলপথ মন্ত্রী বলেন, বাংলাদেশে এক সময় মানুষ না খেয়ে থাকত, এখন সেই অবস্থা আর নেই। মানুষের খাদ্যের অভাব এখন নেই। সরকার কৃষি ব্যবস্থাকে আধুনিক করায় এবং উন্নত মানের বীজ ও পর্যাপ্ত সার যথাসময়ে কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার কারণে কৃষিতে এখন পর্যাপ্ত ফলন হচ্ছে। সরকার কৃষকের ধানের ন্যায়্য মূল্য নিশ্চিত করতে সরাসরি ধান কৃষকদের নিকট থেকে ২৬ টাকা কেজি দরে ক্রয় করছে। দুঃখী ও মেহনতী মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, তা বাস্তবায়নে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আরও বহুদুর এগিয়ে যেত। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সরকারকে সবার সহযোগিতা করতে হবে। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

জুন 19, 2026
সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

জুন 19, 2026
আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

জুন 19, 2026
Latest News
সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

মুদ্রাসহ আটক

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

বজ্রসহ বৃষ্টি

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa