Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি উপদেষ্টার পদ হারালেন তৈমূর আলম!
রাজনীতি

উপদেষ্টার পদ হারালেন তৈমূর আলম!

By Shamim RezaJanuary 3, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও মেয়র পদে লড়ছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে শুরুতে নিশ্চুপ থাকলেও এবার অ্যাকশনে গেল বিএনপি। রবিবার তৈমূর আলমকে উপদেষ্টা পদ থেকে অব্যাহতির চিঠি দিয়েছে দলটি।

তৈমূর আলম

Advertisement

হাতি মার্কা নিয়ে নির্বাচন করছেন তৈমূর আলম। শুরু থেকে তার প্রার্থী হওয়া নিয়ে নীরব ছিল বিএনপির হাইকমান্ড। তৈমূর আলমকে ‘জনতার প্রার্থী’ বলে নেতাকর্মীদের অনানুষ্ঠানিকভাবে তার জন্য কাজ করার নির্দেশনা দেওয়ার কথা জানা গেছে। এদিকে প্রতীক পাওয়ার পর থেকে পুরোদমে প্রচার চালাচ্ছেন তৈমূর আলম খন্দকার। এর মধ্যেই এমন সিদ্ধান্তের কথা জানা গেল।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানাচ্ছি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে দলীয় পদ থেকে তৈমূরকে কেন সরিয়ে দেওয়া হলো, এ নিয়ে কোনো তথ্য জানায়নি বিএনপি।

বিষয়টি নিয়ে সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘রিজভী ভাই বিষয়টি ভালো বলতে পারবেন। আমিও এমনটা শুনেছি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ জানুয়ারি। এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন তৈমূর আলম খন্দকার।

শীতে ঠোঁট ফাটা দূর করার সহজ উপায়

এদিকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পেলেও বিভিন্ন মাধ্যমে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জেনেছেন বলে জানিয়েছেন তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘আমাকে কেউ ফোনে জানায়নি। চিঠিও পাইনি। তবে লোকজনের মুখে শুনেছি আমাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যদি এটা হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। কারণ এখন আমি ফ্রি হয়ে গেলাম। খেটে খাওয়া, শ্রমিকের নেতা আমি, এখন তাদের নিয়ে থাকবো। আমাকে যদি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে বিএনপির নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই।’

বিএনপি থেকে বিভিন্ন সময়ে ঘোষণা দেওয়া হয়েছে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না দলটি। এ কারণে এবারের স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী দেয়নি বিএনপি। তবে বিএনপির অনেক নেতাকর্মীকে স্বতন্ত্রভাবে লড়তে দেখা গেছে। অনেকে বিজয়ীও হয়েছেন।

এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলীয়ভাবে তৈমূর আলম খন্দকারকে সমর্থন দিয়েছিল বিএনপি। তবে ভোটের আগমুহূর্তে আওয়ামী লীগের প্রার্থী শামীম উসমানকে ঠেকাতে তৈমূর আলমকে বসিয়ে স্বতন্ত্র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছিল বিএনপি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026

Latest News

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa