Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উপ-নির্বাচন: ঢাকা-১৮ আসনে হাসান হাবিব, সিরাজগঞ্জ-১ শাকিলের জয়
জাতীয় স্লাইডার

উপ-নির্বাচন: ঢাকা-১৮ আসনে হাসান হাবিব, সিরাজগঞ্জ-১ শাকিলের জয়

By iNews DeskNovember 13, 2020Updated:November 13, 20203 Mins Read

উপ-নির্বাচন: ঢাকা-১৮ আসনে হাসান হাবিব, সিরাজগঞ্জ-১ শাকিলের জয়

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ও তানভীর শাকিল জয়। নৌকা প্রতীক নিয়ে তিনি ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে এ জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

এদিকে সিরাজগঞ্জ-১ আসনে জয় পেয়েছেন প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয়। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮৮ ভোট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। এ সময় তিনি জানান, এ আসনে মোট ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না।

অপরদিকে রাতে সিরাজগঞ্জের বেসরকারি ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এ সময় সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রের সবকটির ফলাফলে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ৬৯ হাজার ৭৪৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩শ ৩৪ ভোট। এখানে মোট ভোটের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৮৩।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ উপ-নির্বাচনের ভোট শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১৭১টি কেন্দ্রের একযোগে ইভিএম পদ্ধতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৮ হাজার ৭৬৪। এর মধ্যে ভোট ১ লাখ ৮৮ হাজার ৭৯৩ ভোট কাস্ট হয়েছে।

চলতি বছরের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

অপরদিকে ঢাকা-১৮ আসনে আওয়ামী-বিএনপির প্রার্থী ছাড়া এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার।

ইসির বেসরকারি ফল অনুযায়ী, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ‘মাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক ‘ডাব’ প্রতীক নিয়ে পেয়েছেন ৯১, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার ‘বাঘ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন প্রত্যাহার করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে তারা। তবে ইসি জানিয়েছে, বিএনপি নির্বাচনে অনিয়মের অভিযোগ করলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেনি। তারা পুনর্বির্বাচনের মতো কোনো অনিয়ম প্রমাণসহ দিতে পারলে তদন্ত সাপেক্ষে ইসি তা বিবেচনা করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫,৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন গঠিত। এখানে সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডের ২১৭টি কেন্দ্রে মোট ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩। গত ৯ জুলাই সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa