
সোমবার তার দেশত্যাগের নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি তার আইডি থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।
তাপসী তাবাসসুম ঊর্মি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন- রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।
এরপর গত ছয়ই অক্টোবর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে। একদিন পর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‘ফুটানি’ তো দূরের কথা, ‘ফকিরি হালেও’ দিন চলছে না গ্রামের মানুষের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



