Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উৎসবের আমেজে জেলেরা, ধরা পড়ছে প্রচুর ইলিশ
জাতীয়

উৎসবের আমেজে জেলেরা, ধরা পড়ছে প্রচুর ইলিশ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 31, 2022Updated:July 31, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের মৎস্যঘাটে উৎসবের আমেজে জেলেদের মধ্যে। উপকূল থেকে বঙ্গোপসাগরে চোখ রাখলেই দেখা মিলে শত শত ট্রলারের সারি। কোনটি যাচ্ছে, কোনটি আসছে, আর কোনটি মাছ ধরছে সাগরে। রাতে এসব ট্রলারের মাছ ধরার দৃশ্য দেখে মনে হয়, সাগরের ওপারে বুঝি একটি গ্রাম আছে। সেখানে কুপি বাতি জ্বালিয়ে পড়ালেখা করছে শিশুরা! কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকের মুখে প্রায়ই শোনা যায় এই মন্তব্য।

 উৎসবের আমেজে জেলেরা, ধরা পড়ছে প্রচুর ইলিশ

Advertisement

ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন করার জন্য প্রতিবছর মে থেকে জুলাই পর্যন্ত ৬৫ দিন এবং অক্টোবর মাসে আরো ২২ দিন সাগরে ও নদী মোহনায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে সরকার। এ বছরের ৬৫ দিনের নিষেধাজ্ঞা গত ২০ মে থেকে শুরু হয় এবং ২৩ জুলাই মধ্যরাতে অতিবাহিত হয়। এরপরই অনুকূল আবহাওয়ায় সাগরে মাছ ধরতে যাচ্ছে কক্সবাজারের ট্রলারগুলো। বর্তমানে কক্সবাজারের প্রায় শতভাগ ট্রলার সাগরে আসা যাওয়া করছে বলে জানায় ট্রলার মালিক সমিতি। কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাস্টার মোস্তাক আহমদ বলেন, কক্সবাজারে ছোট-বড় প্রায় ৭ হাজার মাছ ধরা বোট রয়েছে। এসব ট্রলারের অর্ধলক্ষাধিক জেলে এখন সাগরে নিয়মিত আসা-যাওয়া করছে। দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় ইলিশসহ অন্যান্য মাছ উপকূলের কাছাকাছি চলে এসেছে। ফলে জ্বালানি খরচ কম হওয়ায় কক্সবাজারের প্রায় সকল ট্রলার উৎসব আমেজে বঙ্গোপসাগরে মাছ ধরছে। মাছও ধরা পড়ছে ভালোই।

দুই মাস নির্জীব থাকা জেলেপল্লীগুলো এখন প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে ওঠেছে। শহরের প্রধান পোতাশ্রয় কস্তরাঘাট ও ফিশারীঘাটসহ শহর ও শহরতলীর অন্যান্য ঘাটগুলোও জেলেদের আনাগোনায় এখন সদাচঞ্চল।
কক্সবাজার শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারীঘাটস’ মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক জুলফিকার আলী বলেন, শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রতিদিন ২২ থেকে ২৩ মেট্রিক টন ইলিশ রাজধানী ঢাকাসহ অন্যান্যস’ানে সরবরাহ করা হচ্ছে। ইলিশের দামও পাওয়া যাচ্ছে ভালোই। তিনি জানান, ওজনভেদে ইলিশের দামও হয়ে থাকে বিভিন্ন রকম। ৩শ-৪শ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ৫শ টাকা, ৫শ থেকে ৬শ গ্রামের ইলিশ ৬শ থেকে সাতশ টাকা, সাড়ে ৮শ থেকে ৯শ গ্রামের ইলিশ এক হাজার টাকা। এছাড়া এক কেজি ওজনের ইলিশ এগারশ’ থেকে বারশ’ টাকা এবং দেড় কেজি থেকে ১৮শ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি দেড় হাজার থেকে ১৮শ টাকায় বিক্রি হয়।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা বলেন, ফিশারীঘাটে এখন গড়ে প্রতিদিন ৩০ হাজার থেকে ৪০ হাজার পিস ইলিশ আসছে। এর মধ্যে ৫০টি থেকে ১০০টির ওজন থাকে দেড় কেজি থেকে ১ হাজার ৯শ গ্রামের মধ্যে। বেশিরভাগ ইলিশের ওজন ৩শ গ্রাম থেকে সাড়ে ৭শ গ্রামের মধ্যে। আর এক কেজির বেশি ওজনের ইলিশ থাকে মাত্র কয়েকশত।

এর মধ্যে ছোট ইলিশগুলো স’ানীয় বাজারে এবং বড় ইলিশগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস’ানে সরবরাহ করা হয়।
জেলা বোট মালিক সমিতি জানায়, সাগরে মাছ ধরা বড় নৌকায় ৩০ থেকে ৪০ জন এবং ছোট নৌকায় ৫ থেকে ১৭ জন জেলে থাকে। আবার কক্সবাজার শহরতলীর দরিয়ানগর ঘাটের ইঞ্জিনবিহীন ককশিটের বোটে থাকে মাত্র ২ জন জেলে। ট্রলারগুলোর মধ্যে ইলিশ জালের বোটগুলো গভীর বঙ্গোপসাগরে এবং বিহিন্দি জালের বোটগুলো উপকূলের কাছাকাছি মাছ ধরে।

ইলিশ জালের বোটগুলো পক্ষকালের রসদ নিয়ে সাগরে মাছ ধরতে গেলেও মাছ পাওয়া সাপেক্ষে ৩/৪ দিনের মধ্যেও ফিরে আসে। তবে বিহিন্দি জালের বোটগুলো মাত্র একদিনের রসদ নিয়ে সাগরে মাছ ধরতে যায় এবং দিনে দিনেই ফিরে আসে। আর এসব জেলে বোটগুলো সাগর উপকূলে ছোট প্রজাতির মাছ ধরে, যাকে স’ানীয় ভাষায় ‘পাঁচকাড়া’ (পাঁচ প্রকারের) মাছ বলা হয়।

চিরবিদায় নিলো শিল্পা শেঠির ‘প্রথম সন্তান’, শোকে যা করলেন বলিউড অভিনেত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa