জুমবাংলা ডেস্ক : স্ত্রী নাসিমার অগোচরে সন্তান রাব্বিকে টাকা দিয়ে গোপনে বিক্রি করেন বাবা এহেছানুল্লাহ।

feni-000-1569854774749

Advertisement
মাথার ওপর ঋণের বোঝা। ঋণ পরিশোধের চাপের মাঝেই ৫২ হাজার টাকার লোভনীয় প্রস্তাব। তাই ঋণ থেকে মুক্তি পেতে নিজের বিবেক-বুদ্ধি হারিয়ে টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দেন জন্মদাতা বাবা। তিন মাস পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা যায়, স্থানীয় একটি এনজিও থেকে প্রতি সপ্তাহে ১২শ টাকা কিস্তিতে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন শ্রমিক এহেছানুল্লাহ (৪৫)। অভাবের সংসারে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হন এহেছানুল্লাহ। এনজিও কর্মকর্তারা তাকে টাকা পরিশোধের জন্য তাগাদা দিচ্ছিলেন বারবার।

ঋণ পরিশোধের চাপের মাঝেই এহেছানুল্লাহ পান ৫২ হাজার টাকার লোভনীয় প্রস্তাব। সন্তানহীন এক নারীকে ছেলেশিশু এনে দিতে পারলেই মিলবে এই টাকা। ঋণ থেকে মুক্তি পেতে নিজের বিবেক-বুদ্ধি হারিয়ে টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দেন তিনি।

সন্তানকে বিক্রি করেই ক্ষান্ত হননি ঋণগ্রস্ত এহেছানুল্লাহ। সাজান ছেলে নিখোঁজের নাটক। কখনো সন্তানের জন্য নিজের বউকে পাঠিয়েছেন বৈদ্য বাড়িতে। কখনো অভিনয়ের ছলে সন্তানের জন্য ফেলেছেন চোখের পানি। ওঝার তাবিজ দোয়ায় সন্তানের খোঁজ মেলে এই আশাতেই মা দৌড়-ঝাঁপ করেছেন এখান থেকে ওখানে।

এভাবেই কেটে গেছে টানা তিন মাস। চাঞ্চল্যকর এই ঘটনার সমাপ্তি ঘটেছে গতকাল বুধবার চট্টগ্রামের রাউজান থানায়। তিন মাস পর রাব্বি ফিরে গেছে তার মায়ের কোলে।

পুলিশ জানায়, কুমিল্লায় এহেছানুল্লাহর স্ত্রী-সন্তান থাকলেও গত আট বছর আগে তথ্য গোপন করে কক্সবাজারের মহেশখালী থেকে আরও একটি বিয়ে করেন তিনি। ছোট স্ত্রী নাছিমা আকতার কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের মৃত বদিউল আলমের কন্যা। তার এ সংসারে আছে রাব্বি ও এক কন্যা সন্তান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google