Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঋণের লোভে এসেছিলেন ঢাকায়, খালি হাতে ফিরেই সংগঠকের বাড়ি ঘেরাও
জাতীয়

ঋণের লোভে এসেছিলেন ঢাকায়, খালি হাতে ফিরেই সংগঠকের বাড়ি ঘেরাও

By Bhuiyan Md TomalNovember 25, 20242 Mins Read

ঋণের লোভে এসেছিলেন ঢাকায়, খালি হাতে ফিরেই সংগঠকের বাড়ি ঘেরাও

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিনা সুদে ঋণের আশ্বাস দিয়ে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ডাকা সমাবেশে যোগ দেওয়াতে মানিকগঞ্জ থেকে ঢাকায় লোকজন নিয়ে গিয়েছিলেন দবির হোসেন নামে এক ব্যক্তি। এ কাজে তাকে সহযোগিতা করেছেন স্ত্রীসহ চারজন।

প্রলোভনে পড়ে সোমবার (২৫ নভেম্বর) সকালে যারা মানিকগঞ্জ থেকে ঢাকায় গিয়েছিলেন, তারা খালি হাতে ফিরে এসে প্রতারক দবির হোসেনের বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আটক করা হয় ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের’ সদস্য দবির হোসেন, তার স্ত্রী চামিলি আক্তার এবং সহযোগী হাসিনা আক্তার, সিংগাইরের জহুরা বেগম ও দেলোয়ার হোসেনকে।

জানা যায়, দবির ও তার সহযোগীরা সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের বেশ কিছু এলাকার সাধারণ মানুষকে মানিকগঞ্জ থেকে সাতটি বাসে করে সোমবার সকালে ঢাকায় নিয়ে যান। রাজধানীর শাহবাগ যাওয়ার পর পরিস্থিতি খারাপ দেখে ওইসব বাসে করেই মানিকগঞ্জ ফিরে আসেন তারা। এরপর মানিকগঞ্জ জরিনা কলেজ এলাকায় দবির হোসেনের বাড়ি ঘেরাও করেন তারা।

নাম পরিচয় প্রকাশ না করার শর্তে ভুক্তভোগীরা বলেন, দবির ও তার স্ত্রী-সহযোগীরা বলেছেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের একটা সমাবেশ আছে ঢাকায়। ওই সমাবেশ শেষে সাধারণ মানুষকে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে। ঋণের কথা বলে আমাদের প্রত্যেকের কাছ থেকে ২৫০ করে টাকা নেন দবির গং। জরিনা কলেজ থেকে বেশ কয়েকটি বাসে চার শতাধিক নারী-পুরুষ সমাবেশের উদ্দেশ্যে রওনা হই। আমরা কয়েকজন গাড়ি থেকে ঢাকার শাহবাগে নামার পর স্থানীয় লোকজন আমাদের মারধর করেন। পুলিশ আমাদের গাড়িগুলো ফিরিয়ে দেয়, আমরা মানিকগঞ্জ চলে আসি। আমরা টাকা ফেরত পাইনি। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি।

মানিকগঞ্জ ফিরেই প্রতারিত জনতা দবিরের বাড়ি ঘেরাও করেন এবং ২৫০ করে দেওয়া টাকা ফেরত চান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমানুল্লাহ বলেন, এ ঘটনায় প্রতারক দবির ও তার স্ত্রীসহ চার সহযোগীকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa