Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এইচএসসির ফল চলতি মাসে : শিক্ষামন্ত্রী
জাতীয় স্লাইডার

এইচএসসির ফল চলতি মাসে : শিক্ষামন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 27, 2021Updated:January 27, 20212 Mins Read
এইচএসসির ফল চলতি মাসে : শিক্ষামন্ত্রী
ফাইল ছবি
Advertisement

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বুধবার (২৭ জানুয়ারি) জানিয়েছেন, এইচএসসি ও সমমানের ফল নিয়ে আইনি জটিলতা শেষ হয়েছে। শিক্ষা বোর্ডগুলোকে ফল তৈরি, প্রকাশ ও সনদ বিতরণ করতে নির্দেশনা দেয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) সময় দিলে চলতি মাসে (জানুয়ারি) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক সভা শেষে আজ বুধবার (২৭ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, পরীক্ষা ছাড়াই এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে আর কোনো জটিলতা নেই। এ সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে। শিক্ষাবোর্ডগুলোকে ফলাফল তৈরি করে তা প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, আইনি জটিলতার কারণে ২০২০ সালের পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে। এ জন্য জাতীয় সংসদে আইনের সংশোধন করা হয়েছে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। চলতি মাসে ফল প্রকাশ করা হবে।

এদিকে করোনা পরিস্থিতির কারণে ২০২০ শিক্ষাবর্ষের পরীক্ষা ছাড়া এইচএসসি ফল প্রকাশের ক্ষমতা পেয়েছে শিক্ষাবোর্ডগুলো। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৭ জানুয়ারি) তিনটি আদেশ জারির মাধ্যমে কারিগরি, মাদরাসা ও সাধারণ বোর্ডগুলোকে ফলাফল তৈরি করতে বলা হয়েছে। ফল প্রকাশের জন্য আগামী ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, চলমান অতিমারি কোভিড-১৯ ভাইরাসজনিত কারণে ২০২০ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। এ অবস্থায় উচ্চমাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ ১৯৬১ সংশোধন আনা হয়েছে। সংশোধনী ২০২১ এর ধারা ১৮ অনুযায়ী এ প্রদত্ত ক্ষমতাবলে এ সংক্রান্ত গঠিত পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২০ এর ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের জন্য সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডগুলোকে ক্ষমতা প্রদান করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত সোমবার (২৫ জানুয়ারি) পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। বিল তিনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো আইনে পরিণত হয়।

‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) আইন-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১’ ও ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১’- এর গেজেট জারি করা হয়।

এখন যেকোনো দিন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল দিতে এ আইনগুলো পাস করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

July 19, 2026
Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

July 19, 2026
সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

July 19, 2026

Latest News

Proxy

প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন

Panna

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার

সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সুগন্ধি চাল

৬৭ প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি

উড়োজাহাজ লিজ

২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান

বৃষ্টি

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন, শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১

রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে পাওয়া গেলো রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa