Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এই উপমহাদেশে পীর-আওলিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল: তথ্যমন্ত্রী
ইসলাম জাতীয় ঢাকা ধর্ম

এই উপমহাদেশে পীর-আওলিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল: তথ্যমন্ত্রী

By Hasan MajorNovember 10, 2019Updated:November 10, 20192 Mins Read

Hasan

Advertisement
জুমবাংলা ডেস্ক: তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ইসলামের নামে মানুষের হাত-পায়ের রগ কাটে তারা ইসলামের শত্রু।

তিনি বলেন, ‘ইসলামের কথা বলে যারা মানুষের হাতে পায়ের রগ কাটে ওরা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। তাদের কারণে আজ পৃথিবীতে যারা ইসলাম পছন্দ করে না, মুসলমানদের পছন্দ করে না, তারা নানা ভাবে নানা প্রতিকূল অবস্থা সৃষ্টির সুযোগ পাচ্ছে।’

তথ্যমন্ত্রী রবিবার গুলিস্থানের কাজী বশির মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া এই অনুষ্ঠানের আয়োজন করে।

সৈয়দ সহিদ উদ্দীন আহমদের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, ‘এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কোন যুদ্ধ-বিগ্রহের মধ্য দিয়ে নয়, তরবারির মধ্যে নয়, পীর-আওলিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। অথচ আজ একটি পক্ষ পীর আওলিয়াদের ব্যাপারে মুসলমান সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের কটু কথা বলতে দ্বিধা করে না। তাদের হাত ধরেই এই উপমহাদেশের মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘আজ বলা হয় ইসলামই জঙ্গি। ইসলাম কিন্তু জঙ্গিবাদের কথা বলে না। সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সভায় যখন আন্তর্জাতিক কোন সম্মেলন হয়, সেখানে এর প্রতিবাদ করেছেন। দয়া করে ইসলামী জঙ্গিবাদ বলবে না। কারণ ইসলাম জঙ্গিবাদের কথা বলে না। জঙ্গি বলেন- কিন্তু ইসলামী জঙ্গি বলবেন না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ যদি মুসলমানদের মধ্যে ঐক্য থাকতো, সৌহার্দ্য যদি দৃঢ় থাকতো- তাহলে প্যালেস্টাইনে এত শিশু হত্যা করতে পারতো না ইহুদীরা।’

তিনি বলেন, মুসলিম রাষ্ট্রের মধ্যে ঐক্য থাকলে মায়ানমার থেকে মুসলিমদের নির্যাতন করে বের করে দিতে পারতো না। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে নির্যাতন হয়, তা হতো না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই পবিত্র দিনে প্রার্থনা- কামনা মুসলমানদের ঐক্য সংহতি যেন আরো সুদৃঢ় হয়। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অন্য ধর্মাবলম্বীদের জোর করে মুসলমান বানায় না।’

হাছান মাহমুদ বলেন, আমাদের দেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পৃথিবীর সামনে উদাহরণ। দেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার। কিন্তু কিছু কিছু মানুষ ধর্মীয় উন্মাদনা সৃষ্টির করার চেষ্টা করে। ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মাধ্যমে মৌলবাদ সৃষ্টির অপচেষ্টা চালায়। এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে করে কেউ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে। সেজন্য সতর্ক থাকতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa