Advertisement

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে। তাহলে কোথায় হচ্ছে আর্জেন্টাইন তারকার নতুন ঠিকানা?

ম্যানচেস্টার সিটি, ইন্তার মিলান এমনকি পিএসজির নামও বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর পিএসজি কোচ মেসিকে পাওয়ার আগ্রহের কথাই জানিয়েছিলেন। তবে মেসি যখন বার্সা ছাড়া পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তখন সংবাদমাধ্যমে খবর পিএসজি তাকে দলে ভেড়াচ্ছে না।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা তাদের প্রতিবেদনে বলেছে, পিএসজির পরিকল্পনায় মেসি নেই। ফরাসি ক্লাবটি আসলে এই মুহূর্তে মেসির মানের বড় কোনো সুপারস্টারকে দলে ভেড়াবে না।

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও শিরোপা ছুঁতে পারেনি প্যারিসের ক্লাব পিএসজি। বায়ার্নের বিপক্ষে হেরেছে ১-০ গোলে। তবে ইউরোপ সেরা হওয়ার মিশনে টমাস টুখেল নতুন করে গড়ে তুলতে চান দলকে।

অনেক বড় তারকা প্যারিসের ক্লাবটি ছেড়ে গেছেন এ মৌসুমে। তাই নতুন মৌসুমে তাদের অভাব পূরণ করতে হবে। সেই লক্ষ্যে এগোচ্ছেও পিএসজি। কিন্তু নেইমার, এমবাপ্পের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করেছে ক্লাবটি, নতুন কারো জন্য সেই পরিমাণ অর্থ তারা ব্যয় করবে না।

ক্লাবটি বরং রাইট-ব্যাক, সেন্টার-ব্যাক, মিডফিল্ডার এবং বড়জোর একজন ব্যাকআপ ফরোয়ার্ড খুঁজছে। অর্থাৎ এ থেকেই পরিষ্কার মেসি তাদের পরিকল্পনায় নেই।

করোনা প্রাদুর্ভাবের পর ফুটবল অর্থনীতি রয়েছে চ্যালেঞ্জের মুখে। তা ছাড়া পিএসজির আক্রমণ আগে এখন রয়েছে নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া এবং মাওরো ইকার্দি। এ অবস্থায় মেসির পেছনে বড় অঙ্কের টাকা ঢালতে প্রস্তুত নয় পিএসজি।

ব্রাজিলিয়ান তারকা নেইমার অবশ্য তার সাবেক ক্লাব সতীর্থ মেসির সঙ্গে খেলতে উদ্‌গ্রীব। কিন্তু মার্কা তাদের প্রতিবেদনে লিখেছে, নেইমারও বুঝে গেছেন প্যারিসে তাদের পুনর্মিলন হচ্ছে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.