Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এই ম্যাচের পরে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে, বললেন তামিম
খেলাধুলা

এই ম্যাচের পরে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে, বললেন তামিম

By Shamim RezaJune 21, 20192 Mins Read

এই ম্যাচের পরে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে, বললেন তামিম

Advertisement
স্পোর্টস ডেস্ক : চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের নিজেদের ৬ষ্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪৮ রানের হারেও টাইগারদের আত্মবিশ্বাস বেড়েছে। অসিদের দেওয়া ৩৮২ রানের টার্গেটে খেলতে নেমে একটু হতাশ ছিলেন না মাশরাফি বাহিনী। যার প্রমাণ পাহাড়সম এই রান তাড়া করতে নেমে একদিনের ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ ৩৩৩ রান সংগ্রহের রেকর্ড।

তবে ভালোর যেন শেষ হয় না। আরেকটু ভালো করতে পারলে হয়তো ম্যাচের ফলাফলই হতে পারতো অন্য রকম। জয়ের এমন কাছাকাছি গিয়ে হেরে যাওয়ায় তাই সমর্থক এবং খেলোয়াড়দের আক্ষেপটা একটু বেশি। আক্ষেপে কষ্ট পাচ্ছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। তবে তিনি হতাশ নয় বরং রান পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে।

এদিকে সেমিফাইনালের পথ সহজ করতে গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের বাইরে কিছু ভাবেনি বাংলাদেশ। কিন্তু বোলারদের দুর্বলতায় আর ডেভিট ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ওয়ার্নারের ব্যাট থেকে আসে ১৪৭ বলে ১৬৬ রান আর ম্যাক্সওয়েল নেন ১৪ বলে ৩২ রান।

এ ব্যাপারে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ৩০-৪০ রান বেশি হওয়াতেই চাপে পড়ে যায় ব্যাটসম্যানরা। সেই কথাই যেনো ফুটে উঠল তামিমের কন্ঠেও। নিজের আউট হওয়ার পাশাপাশি দলের আত্মবিশ্বাস নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই বাঁহাতি ওপেনার।

তামিম বলেন, ‘বেশি রান হওয়াতে আমরা কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম। তবে হতাশ না হয়ে আমরা আত্মবিশ্বাস ছিলাম। এই ম্যাচের পরে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।’

যদিও এবারের বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলোতে তামিমের ব্যাটে তেমন রান আসছিল না। তবে ম্যাচ বাই ম্যাচ ভালো করছে তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই ৬২ রান করে আউট হয়ে ফেরার পরও আক্ষেপটা থেকেই যাচ্ছে তামিমের।

তানিন বলেন, ‘আমার হয়তো হিসেব মতো সব যাচ্ছে না। তবে এখন আত্মবিশ্বাস পাচ্ছি। শুরুতে মানসিকভাবে একটু খারাপ অবস্থায় পার করেছি। এই দুই ইনিংসে আত্মবিশ্বাস একটু হলেও ফিরেছে। ভাগ্য ভালো হলে ইনিংসগুলো বড় হতে পারত। আজ (গতকাল) যে শট খেলতে গিয়ে আউট হলাম, এই শট সাধারণত আমি ভালো খেলি।’

জুমবাংলা/এসআর/

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa