ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের ‘বিজয়’ বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীই এটি সম্ভব করেছে।

বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লেভিট বলেছেন, শুরু থেকেই ট্রাম্প ধারণা করেছিলেন যে এই যুদ্ধ ৪ থেকে ৬ সপ্তাহ চলবে এবং ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের মূল সামরিক লক্ষ্যগুলো অর্জন ও অতিক্রম করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লিখেছেন, ‘আমাদের সামরিক বাহিনীর সাফল্য সর্বোচ্চ দর কষাকষির সুযোগ তৈরি করেছে, যা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলকে কঠিন আলোচনায় বসতে সক্ষম করেছে এবং এটি এখন একটি কূটনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে দিয়েছে।’
ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সক্ষম হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
লেভিটের এই বক্তব্যের আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, তারা দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ ‘যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে’ এবং তারা ইসলামাবাদে আলোচনা চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাদের ‘যুদ্ধক্ষেত্রের বিজয়’ রাজনৈতিক আলোচনার মাধ্যমে আরও সুসংহত করা যায়।
আরও পড়ুনঃ
এর আগে, ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বলেন, যুদ্ধবিরতির পাশাপাশি ‘দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল (জাহাজ) সম্ভব হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


