Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি এই সরকারকে সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব, বললেন মির্জা ফখরুল
Bangladesh breaking news জাতীয় রাজনীতি

এই সরকারকে সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব, বললেন মির্জা ফখরুল

By Hasan MajorAugust 13, 2024Updated:August 13, 20242 Mins Read

এই সরকারকে সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব, বললেন মির্জা ফখরুল

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন নিয়ে তেমন কোনো কথা হয়নি।

‘নির্বাচন আয়োজন করতে কিছুটা সময় লাগবে’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেই সময় দিয়েছি’।

বিএনপি মহাসচিব আজ সোমবার বিকেলে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরুনোর সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উল্লেখ করেন, ‘প্রধান উপদেষ্টা মতবিনিময় করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাঁর আমন্ত্রণ গ্রহণ করে আমরা এসেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে-বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি এবং আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি এই সরকারকে সবরকম সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব।’

এ সময় তিনি আবারো উল্লেখ করেন, গণতন্ত্র হত্যাকারী এবং গণবিরোধী হিসেবে ধীকৃত যারা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তা থেকে মুক্তি পেয়েছে দেশ। ছাত্র জনতার আন্দোলনে এ দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত।

বিএনপি মহাসচিব জানান, ‘আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় সেই মহলটি, যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা আবার বিদেশে বসে গণজাগরণের যে বিজয় হয়েছে সেটাকে নস্যাৎ করার জন্য কাজ করছে। ছাত্র আন্দোলনের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করছে।’

সরাসরি নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, দেশের এতগুলি ছাত্র, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করার পরেও দলটি বিভিন্ন রকম কথা বলছে, যা প্রকারান্তরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি বর্তমান সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে’।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের এক বৈঠক সোমবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় বিকাল ৪টায় নির্ধারিত থাকায় বিকাল পৌণে ৪টায় (৩টা ৪৫ মিনিটে) বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় প্রবেশ করেন।

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে এটাই তাঁর প্রথম বৈঠক।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বার্তা সংস্থা জানান, প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর আমন্ত্রণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান এবং বেঠক করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।-বাসস

মন্ত্রণালয়-বিভাগকে যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার নির্দেশ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa