আন্তর্জাতিক ডেস্ক : বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সেনা ক্যাম্পে এক ডজন ব্যালিস্টিক মিসাইল ছোড়েছে ইরান। এই হা’মলায় ৮০ জন ‘আমেরিকার সন্ত্রাসবাদী’ মা’রা গেছে বলে দাবি করা হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে। এই বিষয়ে নিয়ে মন্তব্য করতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এই হাম’লা যুক্তরাষ্ট্রের মুখে ইরানের থাপ্পড়।
১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে এসে জাতির উদ্দেশে ভাষণ দেন খামেনি। তখনই থাপ্পড় মারার মন্তব্যটি করেন তিনি। হুঁশিয়ারি দেন, আমেরিকার প্রতিটি সেনাকে ইরান ছেড়ে চলে যেতে হবে। তিনি বলেন, এই অঞ্চলে আমরা আর কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কাউকে দেখতে চাই না। যুক্তরাষ্ট্র যেন না ভাবে, সোলাইমানির মৃ’ত্যুর পরে বিপ্লব শেষ হয়ে গেছে।
ইরানের সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, দেশটির জেনারেল কাসেম সোলাইমানির হ’ত্যার বদলা নেওয়া শুরু করেছে ইরান। সোলাইমানিকে হ’ত্যা করার দাম যুক্তরাষ্ট্রকে দিতে হবে। হা’মলার মাধ্যমেই সোলাইমানির হ’ত্যার জবাব দেওয়া ইরান শুরু করল বলেই জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


