Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আসছে বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
খেলাধুলা

আসছে বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

By iNews DeskJanuary 21, 2022Updated:January 21, 20222 Mins Read

এক বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাস না পেরোতেই আরেক বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। চলতি বছরের ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এদিকে শুক্রবার (২১ জানুয়ারি) বৈশ্বিক এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের গ্রুপে আছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা।

আগেই জানা গিয়েছিলো, সপ্তম আসর তথা সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হলেও ২০২২ বিশ্বকাপে মূলপর্বেই খেলবে বাংলাদেশ। পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান খেলবে সরাসরি মূলপর্বে।

একই গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

Advertisement
এ ছাড়া সবশেষ আসরের মতো অস্ট্রেলিয়া বিশ্বকাপেও আট দল নিয়ে হবে প্রথম রাউন্ডের খেলা। পরে সেখান থেকে ওঠা চার দল ও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার টুয়েলভের খেলা।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ডসহ বাছাইপর্ব থেকে আসা আরো চারটি দল যোগ দেবে প্রথম রাউন্ডের খেলায়। চলতি বছরের শুরুর দিকেই ওমান ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বাছাইপর্বের খেলা।

সুপার টুয়েলভে গ্রুপ ১-এ থাকবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’ এর রানারআপ। গ্রুপ-২ এ থাকবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর রানারআপ এবং গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর গ্রুপ ‘এ’ এর রানার্সআপের বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হবে হোবার্টে। ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে। ৩০ অক্টোবর ব্রিসবেনে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়নের মুখোমুখি হবে টাইগাররা।আসছে বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান

২ নভেম্বর অ্যাডিলেডে ভারতের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৬ নভেম্বর মাঠে নামবে টাইগাররা, প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার সাতটি মাঠে আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর সেই সাত ভেন্যু হলো এডিলেইড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি।

কৌতুক অভিনেতা জিম ক্যারির সম্পদের পরিমাণ কত

অন্যদিকে, অস্ট্রেলিয়া বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে ৯ ও ১০ নভেম্বর। যার প্রথমটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আর পরেরটি ওভালে। চলতি বছর ১৪ নভেম্বর ফাইনাল হলেও আগামী আসরের ফাইনাল হবে ১৩ নভেম্বর মেলবোর্নে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Cotch

এবার সুখবর পেলেন মিশরের কোচ

July 9, 2026
Fifa

ফ্রান্স-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

July 9, 2026
WorldCup

বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার

July 9, 2026

Latest News

Cotch

এবার সুখবর পেলেন মিশরের কোচ

Fifa

ফ্রান্স-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

WorldCup

বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার

নোয়াখালীর যুবক

ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর যুবক

Messi

নতুন বিতর্ক, ফ্রান্স-মরক্কো ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার

আর্জেন্টিনা

র‌্যাংকিংয়ে শীর্ষ ১৫ দলের কারো সঙ্গে খেলতে হয়নি আর্জেন্টিনাকে

ফিফা সভাপতি

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা সভাপতি

বিশ্বকাপ

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে যা বলল সুপার কম্পিউটার

Lionel Messi

দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa