
২০১৯ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হবে। দেশের স্থপতির জন্মদিনকে আরো স্মরণীয় করে রাখতে আগামী বছরের ১৮ ও ২১ মার্চ অলস্টার এশিয়া বনাম বিশ্ব একাদশ ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ব্যাপারে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, আগামী বছরের (২০২০ সাল) মার্চে অলস্টার এশিয়া (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান) খেলবে বিশ্ব একাদশের বিপক্ষে। বিশ্ব একাদশে থাকবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।
তিনি জানান, অলস্টার এশিয়া ও বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) অনুমোদন দিয়েছে।
প্রসঙ্গত, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই হিসেবে আগামী বছর অর্থাৎ ২০২০ সালে তার জন্মের ১০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে বছরজুরে নানা আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



