Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আইন-আদালত একই পরিবারের ৮ জনসহ ১২ জনের ফাঁসি
আইন-আদালত

একই পরিবারের ৮ জনসহ ১২ জনের ফাঁসি

By Shamim Rezaঅক্টোবর 22, 2019Updated:অক্টোবর 22, 20193 Mins Read

2536

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা জজ কোর্টের আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়া হত্যা মামলায় একই পরিবারের আটজনসহ ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূইয়াবাড়ীর মৃত হাজী সাইদুর রহমানের ৬ ছেলে মাহবুবুর রহমান ভূঁইয়া ওরফে মহুব (৫৭), মোজাম্মেল হক ভূঁইয়া ওরফে বাদল ভূঁইয়া (৫৪), আফজল ভূঁইয়া (৫২), এমদাদুল হক ওরফে সিকরিত ভূঁইয়া (৪৩), নয়ন ভূঁইয়া (৩২), ভুলন ভূঁইয়া ওরফে ভুলু (৩০), এমদাদুল হকের স্ত্রী সুলতানা আক্তার (৩৮), মাহবুবুর রহমান ভূঁইয়ার ছেলে দেলোয়ার হোসেন দিলিপ (২৮)।

এছাড়া একই এলাকার নবুরিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে রুহুল আমিন (৫২), আবুল কালাম আজাদ ওরফে রাজা মিয়ার ছেলে শিপন মিয়া (২৬), একই থানাধীন মইতপুরের কাজী জজ মিয়ার স্ত্রী নিলুফা আক্তার (৫৭), একই গ্রামের পরেশ সন্যাসীর ছেলে বিধান সন্যাসী (২৫)।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে বিধান সন্যাস, দেলোয়ার হোসেন, নিলুফা আক্তার ও সুলতানা আক্তার পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

পলাতক দুই আসামি তাছলিমা আক্তার এবং শামীন ওরফে ফয়সাল বিন রুহুলকে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

জয়নাল আবেদীন ওরফে ফালুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের ছোট ভাই এবং মামলার বাদী মোজাম্মেল হক ভূঁইয়া। উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে এবং অতি দ্রুত যেন রায় কার্যকর হয় সে আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমানও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী খন্দকার মো. জামাল উদ্দিন এবং সেলিনা আক্তার। তারা বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। তারপরও রায়ে আসামিদের ফাঁসির আদেশ দেয়া হলো। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তারা।

এর আগে গত ১৭ অক্টোবর এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করেন আদালত।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূঁইয়াবাড়ীর মৃত ইশাদ ভূঁইয়ার ছেলে মোবারক হোসেন ভূঁইয়া (৪৫)। ঢাকার জজ কোর্টে আইনজীবীর সহকারী ছিলেন তিনি।

মোবারক হোসেন ভূঁইয়া ও তার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে আসামিদের বিরোধ ছিল। ২০১৫ সালের ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে আসামিরা মোবারক হোসেনের পেটে বল্লম দিয়ে আঘাত করে হত‌্যা করে।

মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহতের ভাগিনা রায়হান মিয়াও আহত হন। পরে নিহতের ছোট ভাই মোজাম্মেল হক ভূঁইয়া হত‌্যা মামলা দায়ের করেন।

মামলায় ২০১৭ সালের ২ জানুয়ারি বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলার তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির বিচার দ্রুত শেষ করার জন্য সরকার ২০১৭ সালের নভেম্বরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠায়।

একই বছর ১৭ ডিসেম্বর একই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন। বিচারকালে ট্রাইব্যুনাল চার্জশিটের ৩১ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এছাড়া আসামি পক্ষে ১১ জন সাফাই সাক্ষ্য দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

জুন 8, 2026
রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

জুন 7, 2026
শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

জুন 7, 2026
Latest News
শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলার রায় রবিবার

রামিসা হত্যা মামলা

রামিসা হত্যা মামলা: আসামির আত্মপক্ষ সমর্থনের দিন আজ

মেহেরপুর

শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

রামিসা হত্যা

শিশু রামিসা ধ ‘র্ষ ‘ণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

শিশু শিক্ষার্থীকে বলাৎকার

শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনা: মূল অভিযুক্ত গ্রেপ্তার

হাইকোর্ট

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa