Advertisement
স্পোর্টস ডেস্ক: ১২৫ জন ক্রিকেটার ও কর্মকতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত করোনা পরীক্ষায় একজন বাদে সকলেই উত্তীর্ণ হয়েছেন।

করোনা রিপোর্টে পজিটিভ আসা ক্রিকেটার হলেন- মাহমুদুুল হাসান জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় তিনি। আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলার কথা তার।

হোটেল সোনারগাঁওয়ে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশের আগে খেলোয়াড় ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা সম্পন্ন হয়।

পজিটিভ হবার পর জয়কে বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে আইসোলেশনে ও অন্যান্যদের জৈব-সুরক্ষা পরিবেশে পাঠানো হয়েছে।

আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করা হয়। যা আগামী মঙ্গলবার থেকে শুরু হবে।

গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যানেজার শেখ সোহেল রানা জানান, ‘মাহমুদুল হাসান জয় করোনায় আক্রান্ত সে এখন একাডেমি বিল্ডিংএ আইসোলেশনে আছেন।’

জয়কে ছাড়াই অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম। তবে জয়ের পরিবর্তে কাউকে দলে নেয়া হবে কি-না, তা জানায়নি চট্টগ্রাম।

বিসিবির নিয়মনুযায়ী, যদি কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হন, তবে তার স্থলাভিষিক্ত করা যাবে।

চট্টগ্রামের ম্যানেজার রানা আরও বলেন, ‘তবে আমাদের এখন পর্যন্ত তেমন কোন পরিকল্পনা নেই। জয় সুস্থ হতে পারলেতাকে আমাদের দলে অর্ন্তভুক্ত করবো।’

এদিকে, খেলোয়াড়-কর্মকর্তা ছাড়াও বিসিবি হোটেল স্টাফ, গ্রাউন্ডসম্যান, ব্রডকাস্টার কর্মীসহ আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে অংশ নেয়া ব্যক্তিদেরও করোনার পরীক্ষাও করা হয়েছে। সকলেই উত্তীর্ণ হয়েছেন জানা গেছে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.