
বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে আগামী ৩০ ডিসেম্বর লটারি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বরাবর এমন প্রস্তাব দিয়েছে মাউশি। আর লটারির কাজটি হবে অনলাইনে সফটওয়্যার ব্যবহার করে।
মাউশির কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললে সবাইকে সময়সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় জানিয়ে দেওয়া হবে। তখন বেসরকারি বিদ্যালয়গুলো কীভাবে নিজস্ব ব্যবস্থায় আবেদনপত্র বিতরণ ও লটারির কাজটি করবে, সেটাও জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে ঢাকার বাইরের সরকারি বিদ্যালয়গুলোর বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



