Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রাম একদিন পর পুনরায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু
চট্টগ্রাম

একদিন পর পুনরায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

By ABM MannanMarch 20, 20232 Mins Read

একদিন পর পুনরায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

Advertisement
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বৈরী আবহাওয়ায় বন্ধ হয়ে যাওয়া জাহাজ চলাচল একদিন পর পুনরায় চালু হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে টেকনাফের বিআইডব্লিউটিএর জেটিঘাট থেকে তিনটি জাহাজ প্রায় আড়াই’শ পর্যটক নিয়ে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে রওনা দেয়। পরে দুপুর সাড়ে ১২টার পর সেন্টমার্টিনে পৌঁছায় জাহাজগুলো। বিকেলে ওই জাহাজ যোগে সেন্টমার্টিনে আটকে পড়া প্রায় ১৫০০ পর্যটক টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর জাহাজ চলাচল পুনরায় চালু হয়েছে । তিনি বলেন, কেয়ারি সিন্দাবাদ, এমভি রাজহংস ও এমভি বার আউলিয়া নামের তিনটি জাহাজ সকালে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। বিকেলে সেসব জাহাজে করে সেন্টমার্টিনে আটকে থাকা পর্যটক নিয়ে ফিরছেন। আবহাওয়া ভালো থাকায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আটকে পড়া পর্যটকেরা সন্ধ্যার আগে টেকনাফে ফিরতে পারবেন।

বৈরী আবহাওয়া ও কালবৈশাখীর আশঙ্কায় গতকাল রোববার সকালে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে সেন্টমার্টিনে আটকে পড়েন প্রায় দেড় হাজার পর্যটক।

সেন্টমার্টিনে আটকে পড়া এক সাংবাদিক জানান , পরিবারের ১৮ সদস্যকে নিয়ে সেন্টমার্টিনে বেড়াতে যান তিনি। গতকাল ফেরার কথা থাকলেও জাহাজ চলাচল বন্ধ থাকায় ফিরতে পারেননি তিনি। আজ জাহাজ চলাচল চালু হওয়ায় তিনি টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

আরেক পর্যটক ইফতেখার উদ্দিন বলেন, গতকাল আমাদের সেন্টমার্টিন ছেড়ে যাওয়ার কথা থাকলে সাগরে বৈরী আবহাওয়ার কারণে যাওয়া হয়নি। এনিয়ে বেশ চিন্তিত ছিলাম। আজকে তিনটার জাহাজে করে টেকনাফ যাচ্ছি। মনে স্বস্তি ফিরে এসেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    যুবদল নেতা মাসুদ

    আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

    June 21, 2026
    গৃহিণীর মৃত্যু

    নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

    June 21, 2026
    যুবকের যাবজ্জীবন

    চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

    June 17, 2026

    Latest News

    যুবদল নেতা মাসুদ

    আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

    গৃহিণীর মৃত্যু

    নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

    যুবকের যাবজ্জীবন

    চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

    Ayat

    শিশু আয়াত হত্যা, এক মাসের মধ্যে আসামির মৃত্যুদণ্ড কার্যকরের দাবি বাবা-মার

    ওসি

    উদ্ধার হওয়া ইয়াবা গায়েব, বহনকারীকে ছেড়ে দেওয়া হয় ওসির নির্দেশে

    Bbaria

    দাম্পত্য কলহের সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতা নিহত

    Tree

    গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

    Atok

    ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

    পুলিশ কর্মকর্তা

    হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

    মা-মেয়ে

    আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa