Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় একনেকে ৩ হাজার ৯৮১.৯০ কোটি টাকার ৭টি প্রকল্পের অনুমোদন
জাতীয় স্লাইডার

একনেকে ৩ হাজার ৯৮১.৯০ কোটি টাকার ৭টি প্রকল্পের অনুমোদন

By Sibbir OsmanNovember 8, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ চট্টগ্রামের মিরসরাই ও সন্দ্বীপ এবং কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফে প্রয়োজনীয় অবকাঠামোর পাশাপাশি জেটি নির্মাণের জন্য একটিসহ ৩ হাজার ৯৮১.৯০ কোটি টাকার মোট সাতটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের (অর্থবছর ২৩) ৬ষ্ঠ একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নগরীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, সভায় মোট সাতটি প্রকল্পের জন্য আনুমানিক মোট ব্যয় ৩ হাজার ৯৮১ কোটি ৯০ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, “মোট প্রকল্প ব্যয়ের মধ্যে, বাংলাদেশ সরকারের অংশ থেকে আসবে ৩ হাজার ৩৯২.৩৩ কোটি টাকা ।

আর ২৬৭.৩৫ কোটি টাকা আসবে সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৩২২.২১ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্প সহায়তা হিসাবে।” পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় তিনটি উন্নয়ন প্রকল্পের সময়সীমা বাড়ানোর বিষয়ে অবহিত করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২০২৪ সালের জুনের মধ্যে পুরো সরকারি তহবিল থেকে ১ হাজার ৯১৩.৭০ কোটি টাকা ব্যয়ে জেটি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে। বৈঠকে প্রধানমন্ত্রী সন্দ্বীপ অংশে জেটি নির্মাণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

পরিকল্পনা বিভাগের সচিব মামুন-আল রশিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (বিএসএমএসএন) একটি জেটি নির্মাণ খুবই প্রয়োজন। জেটিটি নির্মিত হলে, তা সেখানে বিদেশি বিনিয়োগকারীদের কার্যক্রম সহজতর করবে এবং এতে রাজস্ব আয়ের পথ সুগম হবে।
একনেকে

Advertisement

মূল প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে- ২৫.৮৬ একর জমি অধিগ্রহণ, ৩.৯৫ লাখ ঘনমিটার ভূমি উন্নয়ন, ২৩ হাজার ৪৮৮ বর্গ মিটার বন্দর ভবন নির্মাণ, ২৩ হাজার ৪৮৮ বর্গ মিটার ইনডোর নন স্ট্রাকচারাল ফিনিশিং কাজ, ৭৫ হাজার ৪৮০.৬০ বর্গমিটার আরসিসি জেটি নির্মাণ, ৩ হাজার ৮৩০ বর্গ মিটার সীমানা প্রাচীর নির্মাণ, ৮ হাজার ৪৮৪ বর্গ মিটার পার্কিং ইয়ার্ড, ২৪ হাজার বর্গ মিটার সংযোগ সড়ক, ৩ লাখ ৬৬ হাজার ৬৩০ ঘনমিটার খনন কাজ, ৫ হাজার ৬৫ বর্গ মিটার কাঠের জেটি ও প্রবেশ পথ নির্মাণ, ৩০০ মিটার ব্রেক ওয়াটার এবং নৌবাহিনীর জন্য ১৪টি আনুষঙ্গিক সরঞ্জাম সংগ্রহ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়ার সাথে দেশের অন্যান্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলার যাতায়াতের সময় ও পরিবহন খরচ কমবে।

সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন ৯৬৩.৩০ কোটি টাকা ব্যয়ে ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং জোন ২ ও জোন ৪ এর সার্ভিস প্যাকেজ উন্নয়ন প্রকল্প, জাতীয় সংসদ ভবন এলাকায় ৯২.১৭ কোটি টাকা ব্যয়ে বৈদ্যুতিক সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থার জন্য উন্নয়ন, ২৬১.৫৯ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে প্রথম সংশোধিত বারোয়ারহাট-হেয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্প, ১৮৩.৪১ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে নবীনগর-আশুগঞ্জ সড়কের উন্নয়ন, ৬৫.৩২ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এবং ৫০২.৪১ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে প্রথম সংশোধিত চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প।-বাসস

টানা দ্বিতীয়বারের মতো কমলো মূল্যস্ফীতি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa