ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একমাস পর তার পরিবারের সদস্যরা স্বাক্ষাৎ করছেন। আজ (শনিবার) বিকালে সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সাথে স্বাক্ষাৎ করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিদার ও শায়রুল বলেন, দীর্ঘ একমাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আজকে (শনিবার) তার পরিবারের সদস্যদের স্বাক্ষাৎ করার অনুমতি দেয়া হয়েছে। সর্বশেষ গত ১৩ নভেম্বর পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন সর্বসম্মতিক্রমে পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

জামিন আবেদন খারিজসহ পর্যবেক্ষণে আপিল বিভাগের ওই বেঞ্চ বলেন, যদি আবেদনকারী (খালেদা জিয়া) প্রয়োজনীয় সম্মতি দেন, তাহলে মেডিকেল বোর্ড দ্রুত তার অ্যাডভান্স ট্রিটমেন্টের (বায়োলজিক এজেন্ট) জন্য পদক্ষেপ নেবে, যা বোর্ড সুপারিশ করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.