
গত মার্চে বিসিবি প্রিমিয়ার লিগের সিলেকশন ক্যাম্পে থাকা সকল নারী ক্রিকেটারদের ২০ হাজার টাকা দিয়ে সহায়তা করেছিল। এবার সারা বছরের বেতন নিয়ে নারী ক্রিকেট দলের অপারেশন্স ইন-চার্জ তওহিদ মাহমুদ জানান, ‘এটা (এক সঙ্গে বেতন দেওয়া) আমরা নিয়মিত করে থাকি। যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের প্রতিমাসে বেতন দিতেই হয় আমাদের। ছেলেরা ওদের বেতন প্রতি মাসে নেয়। মেয়েদের বেতন যেহেতু কম ছেলেদের চেয়ে, তাই ওদের বেতন প্রতিমাসে না দিয়ে একবারে দিয়ে দেই, যাতে তারা কিছু একটা করতে পারে।’
তবে করোনাভাইরাসের কারণে এবারের পরিস্থিতি ভিন্ন। বিশ্বের অনেক ক্রিকেট বোর্ড চরম আর্থিক সংকটে পড়েছে। অস্ট্রেলিয়ার মতো বোর্ড অর্ধেক কর্মী ছাঁটাই করেছে। সেখানে বিসিবির এই উদ্যোগ প্রশংসার দাবিদার। তওহিদ মাহমুদ আরও বলেন, ‘যখন থেকে নারী দলের কয়েকজন প্লেয়ারকে চুক্তির আওতায় আনা হয়েছে তখন থেকেই আমরা বছরের বেতন একবারে দিয়ে দেই। আমরা চেষ্টা করছি এবার জুনের মধ্যেই দিয়ে দিতে। কারণ দেশের যে অবস্থা তাতে সবারই টাকা প্রয়োজন। তো আমরা পদক্ষেপ নিয়েছি এবার জুনের মধ্যেই সবার বেতন দিয়ে দিব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



