
বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেই মোটরসাইলে চড়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন। হাতে হাতে তুলে দিচ্ছেন ব্যক্তিগত ত্রাণসামগ্রী। সংসদ সদস্য হলেও আশপাশে নেই পুলিশ, প্রটোকল। নেই কোনো গাড়িবহর কিংবা হুইসেল।
মাশরাফি বিন মুর্তজা অন্য এমপিদের মতো কোটি কোটি টাকার দামি গাড়িতে চড়েন না। গাড়ির গ্লাস খুলে জনতাকে ডাকেন না। পুলিশ কিংবা নিরাপত্তারক্ষী নেই তার। ক্রিকেট দুনিয়ায় অনন্য ক্যারিয়ার যে মাশরাফীকে এনে দিয়েছে এতে খ্যাতি, এত দর্শকপ্রিয়তা সেই মাশরাফীই এখন যেন এক অন্য মানুষ।
নড়াইল থেকে ঢাকা যাওয়ার পথে কালনাঘাট পর্যন্ত যত কৃষক, ভ্যানচালক পেয়েছেন মোটরসাইকেল থামিয়ে সালাম দিয়ে সবাইকে সহযোগিতা করেছেন এমপি মাশরাফী। নিম্নআয়ের এমন অসংখ্য মানুষের বাড়ির সামনে মোটরসাইকেল থামিয়ে কাউকে খাবার, কাউকে টাকা দিয়ে গেছেন।
যাদেরকে ত্রাণ দিয়েছেন তিনি তাদের ছবি পর্যন্ত তুলতে নিষেধ করেছেন মাশরাফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



