Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় একাদশ সংসদের ষোড়শ অধিবেশন শুরু আগামীকাল
জাতীয়

একাদশ সংসদের ষোড়শ অধিবেশন শুরু আগামীকাল

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 15, 2022Updated:January 15, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ষোড়শ  ও এ বছরের প্রথম অধিবেশন আগামীকাল বিকেল ৪টায় শুরু হচ্ছে। সংবিধানে অনুযায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ইতোপূর্বে এ অধিবেশন আহ্বান করেন।

একাদশ সংসদের ষোড়শ অধিবেশন শুরু আগামীকাল
ফাইল ছবি
Advertisement

বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি  প্রথম বৈঠকে আগামীকাল রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিবেন। এরমধ্যে মন্ত্রিসভায় এ ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারে বিগত১৫ বছরের সফল কর্মকান্ড তুলে ধরা হবে।

সংসদের রেওয়াজ অনুযায়ি রাষ্ট্রপতির ভাষনে ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ  নাও হতে পারে। সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। করোনা  পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।

রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও  বেশ ক’টি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদের পঞ্চদশ  অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস  পর্যন্ত চলে ২৮ নভেম্বর শেষ হয়। ওই অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সংসদের গত অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা  কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব (সাধারণ)  উত্থাপন করেন। এর উপর পরবর্তীতে  প্রধানমন্ত্রী, বিরোধী দলের উপনেতা, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যগণ  আলোচনায় অংশ নেন।

এছাড়া ওই অধিবেশনে  সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য ইউনেস্কো থেকে বঙ্গবন্ধু পুরস্কার প্রবর্তন এবং প্রদান করায় ১৪৭ বিধিতে সংসদে সাধারণ  আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব  গ্রহণ করা হয়।

কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় এবারের অধিবেশনও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কভার করতে হবে। তবে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণ সংসদ ভবনে উপস্থিত হয়ে কভার করার অনুমতি রয়েছে। এজন্য গতকাল সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের কোভিট টেষ্ট করা হয়েছে।

এছাড়া  সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মকর্তা -কর্মচারদেরও অধিবেশন উপলক্ষে কোভিক টেস্ট করা হয়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa