Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় একাদশ সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পাওয়া বিএনপি’র ১০ প্রার্থী
জাতীয়

একাদশ সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পাওয়া বিএনপি’র ১০ প্রার্থী

By Mohammad Al AminNovember 14, 2020Updated:November 14, 20202 Mins Read

একাদশ সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পাওয়া বিএনপি’র ১০ প্রার্থী

Advertisement

জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন তানভীর শাকিল জয়৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট৷ খবর ডয়চে ভেলের।

এক নজরে দেখে নিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র কোন ১০ প্রার্থী সবচেয়ে কম ভোট পেয়েছেন-

এসএম জিলানী

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পেয়েছিলেন দুই লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট৷ সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এসএম জিলানী পেয়েছিলেন মাত্র ১২৩ ভোট৷ গত নির্বাচনে কোনও আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাওয়া এটাই সবচেয়ে কম ভোট৷

সেলিম রেজা

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম করোনায় মারা যান৷ এই আসনে উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়৷ শাকিল এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা পেয়েছেন ৪৬৮ ভোট৷

কনকচাঁপা

সংগীতশিল্পী কনকচাঁপা কম ভোট পাওয়ার ক্ষেত্রে আছেন তিন নম্বরে৷ সিরাজগঞ্জ-১ আসনে উপ নির্বাচন না হলে তিনি দুই নম্বরেই থাকতেন৷ একই আসনে আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম পেয়েছিলেন তিন লাখ ২৪ হাজার ৪২৪ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রুমানা মোর্শেদ কনকচাঁপা পেয়েছিলেন ১,১১৮ ভোট৷

জহিরউদ্দিন স্বপন

বরিশাল-১ আসনে আওয়ামী লীগের আবুল হাসনাত আব্দুল্লাহ দুই লাখ ৫ হাজার ৫০২ ভোট পেয়েছিলেন৷ ধানের শীষের জহিরউদ্দিন স্বপন পেয়েছিলেন ১,৩০৫ ভোট৷

আবুল খালেক

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আওয়ামী লীগের এবি তাজুল ইসলাম দুই লাখ ৭৮ ভোট পেয়েছিলেন৷ নিকটতম বিএনপি মনোনীত ঐক্যজোট প্রার্থী ধানের শীষের আব্দুল খালেক পেয়েছিলেন ১,৩২৯ ভোট৷

মো. সফিকুর রহমান কিরণ

শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগের এ কে এম এনামুল হক শামীম পেয়েছিলেন দুই লাখ ৭৩ হাজার ১৭১ ভোট৷ বিএনপির মো. সফিকুর রহমান কিরণ পেয়েছিলেন ২,১১৩ ভোট৷

জসিম উদ্দিন সিকদার

চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছিলেন দুই লাখ ৩০ হাজার ৪৭১ ভোট৷ নিকটতম বিএনপির জসিম উদ্দিন সিকদার পেয়েছিলেন ২,২৪৪ ভোট৷

মিল্টন বৈদ্য

মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের শাজাহান খান পেয়েছিলেন তিন লাখ ১১ হাজার ৭৪০ ভোট৷ নিকটতম বিএনপি প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছিলেন মাত্র ২,৫৮৮ ভোট৷

হানিফ মিয়া

শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগের নাহিম রাজ্জাক ২ লাখ ৭ হাজার ২২৯ ভোট৷ নিকটতম বিএনপির হানিফ মিয়া পেয়েছিলেন ২,৭৩৫ ভোট৷

আনিসুর রহমান খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের আব্দুস সোবাহান গোলাপ দুই লাখ ৫২ হাজার ৬৪১ ভোট পেয়েছিলেন৷ বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার পেয়েছিলেন মাত্র ৩,২৯৬ ভোট৷

মোস্তাফা কামাল পাশা

চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা এক লাখ ৬২ হাজার ৩৫৬ ভোট পেয়েছিলেন৷ নিকটতম বিএনপির মোস্তফা কামাল পাশা ৩,১২২ ভোট পান৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

June 29, 2026
ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

June 29, 2026
অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

June 29, 2026

Latest News

অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

pmo

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa