Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় একেক সময় একেক নাম-পরিচয়, গৃহকর্মীর আড়ালে চুরিই মূল পেশা !
জাতীয়

একেক সময় একেক নাম-পরিচয়, গৃহকর্মীর আড়ালে চুরিই মূল পেশা !

By Sibbir OsmanNovember 26, 20202 Mins Read

একেক সময় একেক নাম-পরিচয়, গৃহকর্মীর আড়ালে চুরিই মূল পেশা !
প্রতিকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক: একেক সময় একেক নাম-পরিচয়; ঠিকানাও ভিন্ন। পেশা গৃহকর্মী। তবে সেটা রাজধানীর অভিজাত এলাকায়। পরের ধাপ বাসা থেকে সবকিছু নিয়ে পালিয়ে যাওয়া বা চুরি। পুলিশ বলছে গৃহকর্মীর আড়ালে চুরিই তার মূল পেশা।
এমন এক নারীকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, তার বিরুদ্ধে আছে একাধিক চুরির মামলা। নাম-পরিচয় নিশ্চিত না হয়ে বাসায় কাজের সুযোগ দেয়ায় ঘটছে এরকম ঘটনা।

গেলো ১৬ই নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এই বাড়ির একটি ফ্ল্যাটে কাজ নেন এই নারী। নিজেকে রোজিনা পরিচয় দিয়ে কাজ নেয়ার তিনদিনের মধ্যেই দশ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান।

রীনা নামে অন্য আরেকজন গৃহপরিচারিকার মাধ্যমে কাজ পান রোজিনা। মামলার তদন্তে নেমে গৃহপরিচারিকার একটি ফোন কলের সুত্র ধরে ময়মনসিংহের ধোবাউড়া থেকে কথিত রোজিনাকে গেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় সাড়ে ছয় লাখ টাকা ও চুরি করা স্বর্ণালংকার।

পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া এই গৃহকর্মীর বিরুদ্ধে এর আগে আরো বেশকটি চুরির মামলার তথ্য পেয়েছেন। সবগুলোর ধরণ একই।

ঢাকা মহানগর গোয়েন্দার গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, “কাজের মেয়ে কেন্দ্রিক অনেক অপরাধ হয়। কখনো সিকিউরিটি গার্ড, ড্রাইভার বা অন্য বাসার কাজের মেয়ের সাথে আন্তরিকতায় মন জয় করে কাজ নিয়ে নগদ টাকা, স্বর্ণ নিয়ে চলে যায়।”

গেলো মার্চে গুলশানের একটি বাড়িটি থেকে নগদ ৫ লাখ ৭৫ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণ এবং কয়েক কোটি টাকার এফডিআরের কাগজপত্র নিয়ে পালিয়ে যায় গৃহপরিচারিকা।

গেলো বছর রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যায় জড়িত ছিল গৃহকর্মী। ঐ গৃহকর্মী নিজের পরিচয় গোপন করে কাজ নেন। পরে চুরি করে পালানোর সময় বাধা দিলেও খুন করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa