Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এক কোটি পরিবারকে সহায়তায় ৮১২ কোটি টাকার ডাল-তেল কিনছে সরকার
জাতীয়

এক কোটি পরিবারকে সহায়তায় ৮১২ কোটি টাকার ডাল-তেল কিনছে সরকার

By Shamim RezaJune 24, 20262 Mins Read

নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে মসুর ডাল ও ভোজ্য তেল কেনার চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ সব ক্রয়ে সরকারের ব্যয় হবে প্রায় ৮১২ কোটি ৩১ লাখ টাকা।

ডাল-তেল

Advertisement

বুধবার (২৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত পণ্যগুলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী এক কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে বিতরণ করা হবে।

বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রামের পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে প্রতি কেজি ৮১ টাকা ৪৭ পয়সা দরে এ ডাল সংগ্রহ করা হবে। এতে সরকারের ব্যয় হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা।

এ ক্রয়ের জন্য পাঁচটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। কারিগরি মূল্যায়নে সবগুলো প্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হলেও সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে।

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেডের কাছ থেকে প্রতি মেট্রিক টন ৫৫৯ মার্কিন ডলার দরে এ ডাল কেনা হবে। এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৫ কোটি ৭৭ লাখ টাকা। পরিবহন ব্যয়সহ টিসিবির গুদামে প্রতি কেজি ডালের মূল্য দাঁড়াবে ৭৪ টাকা ৮৬ পয়সা।

টিসিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্য রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ১ লাখ ৪৪ হাজার ৪৬৮ মেট্রিক টন ডাল কেনা হয়েছে।

এদিকে ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিত করতেও বড় দুটি ক্রয়প্রস্তাব অনুমোদন পেয়েছে। স্থানীয় দরপত্রের মাধ্যমে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কেনা হবে। এ জন্য সরকারের ব্যয় হবে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। পরিবহন ব্যয়সহ প্রতি লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা।

পাশাপাশি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেডের কাছ থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে প্রায় ২৭৭ কোটি ১৭ লাখ টাকা। পরিবহন ব্যয়সহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য দাঁড়াবে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

টিসিবির পরিকল্পনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল সংগ্রহের লক্ষ্য রয়েছে। সর্বশেষ অনুমোদিত ক্রয় যুক্ত হলে এ পর্যন্ত পাম অলিন ও সয়াবিন তেল মিলিয়ে ১৪ কোটির বেশি লিটার ভোজ্যতেল সংগ্রহ নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় আগাম ক্রয় কার্যক্রম জোরদার করা হচ্ছে, যাতে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কর্মসূচিতে কোনো ধরনের ঘাটতি তৈরি না হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ডাল-তেল
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নতুন পে স্কেল

নতুন পে স্কেল কার্যকর আসলে কীভাবে?

June 24, 2026
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

June 24, 2026
আবহাওয়া

রাতের মধ্যে আবহাওয়া নিয়ে সুখবর

June 24, 2026

Latest News

নতুন পে স্কেল

নতুন পে স্কেল কার্যকর আসলে কীভাবে?

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

আবহাওয়া

রাতের মধ্যে আবহাওয়া নিয়ে সুখবর

LNG

১৩৫৫ কোটি টাকায় দুই কার্গো এলএনজি কিনছে সরকার

alvi

ইকরার মৃত্যু : অভিনেতা জাহের আলভী দুদিনের রিমান্ডে

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

মোটরযানের মালিকানা

মোটরযানের মালিকানা পরিবর্তনের বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি

ওমরাহের সুযোগ

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

বৃষ্টিপাত

আগামী পাঁচদিনের বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

Vumikompo

ঢাকার কাছেই বারবার ভূমিকম্পের উৎপত্তি, বাড়ছে কি বড় ঝুঁকির আশঙ্কা?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa