Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার এক পাগলা কুকুরের কামড়ে এক সপ্তাহে পাঁচ জনের মৃত্যু
জাতীয় স্লাইডার

এক পাগলা কুকুরের কামড়ে এক সপ্তাহে পাঁচ জনের মৃত্যু

By Arif ArmanMay 14, 20263 Mins Read

পাঁচ জনের মৃত্যু

Advertisement
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন শিশু ও নারীসহ আরো ৯ জন।

একের পর এক মৃত্যুর কারণে আতঙ্কিত হয়ে পড়েছে আহতদের পরিবারের সদস্যরা। এর মধ্যে বুধবার সকালে মারা যান উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাজার এলাকার আব্দুস সালামের স্ত্রী সুলতানা বেগম (৩৯), সোমবার (১১ মে) রাতে মারা যান একই এলাকার মতিয়ার রহমানের স্ত্রী আফরুজা বেগম (৪০), গত শুক্রবার (৮ মে) মারা যান পার্শ্ববর্তী পূর্ব ছাপরহাটী গ্রামের খোকা বর্মণের ছেলে রতনেশ্বর বর্মণ (৫০)। সর্বপ্রথম গত বৃহস্পতিবার (৬ মে) মারা যান কঞ্চিবাড়ি গ্রামের খোকা রামের স্ত্রী নন্দ রানী (৫৫) ও নাইব উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৫২)।

অসুস্থ ৯ জন হলেন, ঐ ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামের লুৎফর রহমানের স্ত্রী ফজিতন নেছা, আশরাফুল আনন্দের স্ত্রী রুমিনা বেগম, লাল মিয়ার ছেলে নজরুল ইসলাম, মৃত উমিতুল্লাহ বেপারীর ছেলে হামিদুল ইসলাম, জয়নাল আবেদিনের স্ত্রী গোলেনুর বেগম, মনসুর আলীর মেয়ে মিতু আক্তার, শহিদুল ইসলামের ছেলে আতিকুর মিয়া, খাইরুল ইসলামের মেয়ে লাবন্য আক্তার ও আনিছুর রহমানের ছেলে বিজয় হোসেন। তারা কেউ হাসপাতাল আবার কেউ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এলাকাবাসী জানান, গত ২২ এপ্রিল সকালে একটি বেওয়ারিশ কুকুর বজরা কঞ্চিবাড়ি গ্রামে আকস্মিক একাধিক ব্যক্তিকে আক্রমণ করে। এতে অনেকেই গুরুতর আহত হন। পরে তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে ভ্যাকসিন না পেয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আসেন। সেখানেও ভ্যাকসিন নেই বলে তাদের জানানো হয়। পরে বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন সংগ্রহ করেন।

তবে ততক্ষণে অনেকেরই ভ্যাকসিন দেওয়ার নির্ধারিত ২৪ ঘণ্টা সময় পেরিয়ে যায়। নিহত সুলতানা বেগমের ছেলে আল আমিন জানান, গত ২২ এপ্রিল কুকুর তার মায়ের কানের নিচে গলায় কামড় দেয়। পরে তার মাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত লোকজন তাদের জানান, ভ্যাকসিন নেই। পরে বাইরে থেকে কিনে এনে তার মাকে ভ্যাকসিন দেওয়া হয়।

তিনি আরো জানান, এরপরও তিনি আরো অসুস্থ হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গত চার দিন আগে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন থেকে তিনি গুরুত্বর অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন। বুধবার দুপুরে বাড়িতেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিবাকর বসাক জানান, গত ২২ এপ্রিল কুকুরে কামড়ানো ঐ ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেননি। এছাড়া ঐ সময় হাসপাতালে ভ্যাকসিনও ছিল না। সম্প্রতি ভ্যাকসিন কেনার জন্য মাত্র ১৫ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, সঠিক সময়ে ভ্যাকসিন নিলে কুকুরের কামড়ানো ব্যক্তির মৃত্যু হওয়ার কথা নয়। তবে ভ্যাকসিনগুলোর মেয়াদ কিংবা কার্যকারিতা ছিল কি না, এটাও জানা প্রয়োজন। তিনি আরো জানান, ভ্যাকসিনের বিষয়টি সিটি করপোরেশন এবং সিভিল সার্জনের কার্যালয় দেখভাল করে। তাদের টিমও আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    দুর্নীতি

    সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

    June 25, 2026
    জরিমানা

    জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

    June 25, 2026
    Rain Storm

    রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

    June 25, 2026

    Latest News

    দুর্নীতি

    সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

    জরিমানা

    জিগাতলায় এডিস মশার লার্ভা, দুই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা

    Rain Storm

    রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

    নবনিযুক্ত হাইকমিশনার

    রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

    নবম পে-স্কেল

    নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

    বিমানের ইঞ্জিন বিকল

    শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

    masud

    ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

    ভূমিকম্প

    ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

    salahuddin

    মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

    Ruhul Kabir Rizvi

    মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa