
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার বড়বাজারে পাওয়া গেল সেই ‘একাই একশ’ পেঁয়াজের দেখা। ৪৬০ গ্রাম ওজনের পেঁয়াজটি একশ টাকায় কিনেছেন বড়বাজারের আড়তদার ব্যবসায়ী মালিক ফজলুর রহমান।
ফজলুর রহমান বলেন, পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনতে গেলে তার মধ্যে পাই ৪৬০ গ্রাম ওজনের পেঁয়াজটি। দাম পড়েছে একশ টাকা। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার আগেও প্রতি কেজি পেঁয়াজ কিনেছি মাত্র ১৫-২০ টাকায়। সেই পেঁয়াজ এখন কিনতে হচ্ছে ২০০-২৬০ টাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



