Advertisement
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা তার দুর্দান্তই কাটছিল। এমন সময়ে দুঃসংবাদ শুনতে হলো আকিলা ধনঞ্জয়ার। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে লঙ্কান এই অলরাউন্ডারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে তার দেশেরই ক্রিকেট বোর্ড।

পুরো প্রক্রিয়াটাই অবশ্য আইসিসির তত্ত্বাবধানে হয়েছে। খরচ থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত সবই আইসিসি দেখভাল করেছে। সেখানে ত্রুটি ধরা পড়ায় ১৮ সেপ্টেম্বর লঙ্কান বোর্ড এবং খেলোয়াড়কে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

চলতি বছরের আগস্ট মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার গল টেস্ট চলার সময় আকিলার অফস্পিন বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে রিপোর্ট করা হয়।

সেই রিপোর্টের ভিত্তিতে ২৫ বছর বয়সী এই স্পিনারকে আইসিসির অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইনস্টিটিউটে পাঠানো হয়। ডক্টর আদিত্য এবং নানাভেল ও তাদের দলের অধীনে পরীক্ষা দেন ধনঞ্জয়া।

জানা গেছে, সেই পরীক্ষায় বোলিংয়ে ত্রুটি ধরা পড়েছে লঙ্কান অলরাউন্ডারের। বোলিংয়ের সময় ধনঞ্জয়ার কনুই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির মধ্যে নিয়মিত থাকছে না। ৪ থেকে ১৭ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এর মধ্যে দুটি ডেলিভারি ছিল ১৫ ডিগ্রির ওপরে।

ফলে ধনঞ্জয়াকে আগামী ১২ মাস আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। গত দুই বছরে দ্বিতীয়বারের মতো এমন নিষেধাজ্ঞা পেলেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে প্রথমবার নিষিদ্ধ হন। এবারের নিষেধাজ্ঞা থাকবে ২০২০ সালের ২৯ আগস্ট পর্যন্ত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.