Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এক মাসে এমপিশূন্য পাঁচ আসন
জাতীয়

এক মাসে এমপিশূন্য পাঁচ আসন

By Saiful IslamJanuary 22, 20204 Mins Read

এক মাসে এমপিশূন্য পাঁচ আসন

Advertisement
জুমবাংলা ডেস্ক : গত ছয় মাসে একে একে সাতটি সংসদীয় আসন এমপিশূন্য হয়েছে। এর মধ্যে গত প্রায় এক মাস সময়ে (২৬ দিন) শূন্য হয়েছে পাঁচটি আসন। একটি পদত্যাগ আর বাকি ছয়টি আসন সাংসদের মৃত্যুজনিত কারণে শূন্য হয়। এই সাংসদদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত সদস্য।

গত ২৭ ডিসেম্বর থেকে চলতি জানুয়ারি মাসের ২১ তারিখ পর্যন্ত মারা যান দলটির চারজন সংসদ সদস্য। সবশেষ আজ মঙ্গলবার সকালে মারা গেছেন সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। আর মেয়র নির্বাচন করার জন্য পদত্যাগ করেন ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস। বর্তমানে মোট পাঁচটি আসন এমপিশূন্য।

ইতিমধ্যে আওয়ামী লীগের মহাজোটের শরিক জাসদের সাংসদ মঈনুদ্দিন খান বাদলের শূন্য আসনে উপনির্বাচন হয়েছে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন নির্বাচিত হয়ে শপথও নিয়েছেন। আর সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগমের শূন্য আসন গত ১৮ আগস্ট পূরণ করা হয়।

বাকি আসনগুলোর উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কোনো নির্দেশনা এখনো জারি হয়নি। তবে শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বিধান রয়েছে।

কোন আসন কবে শূন্য হলো
যশোর-৬ আসনের এমপি ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ মঙ্গলবার মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ইসমাত আরা সাদেক ও তার স্বামী এ এস এইচ কে সাদেক ১৯৯২ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি কেশবপুর মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন ও তখন থেকে কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের সদস্য ছিলেন।

ইসমাত আরা সাদেক দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ ( কেশবপুর) নির্বাচনী এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন। ১২ জানুয়ারি ২০১৪ তারিখে নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরবর্তী সময়ে ১৫ জানুয়ারি ২০১৪ তারিখে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিসভায় স্থান পাননি।

ইসমাত আরা সাদেকের স্বামী এ এস এইচ কে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। সাবেক এই সচিব আওয়ামী লীগ থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন।

আব্দুল মান্নান
বগুড়ার এমপি আব্দুল মান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বগুড়া-১ আসনে সংসদ সদস্য মান্নান ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মান্নান। এরপর ২০১৪ ও ২০১৮ সালেও নির্বাচিত হন তিনি।

ডা. মোজাম্মেল হোসেন
বাগেরহাট-৪ ( মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১৯৪০ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করা ডা. মোজাম্মেল হোসেন বাগেরহাটের খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সংসদ সদস্য হিসেবে পাঁচবার জয়লাভ করেন।

মক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেন ১৯৭৩ সালে মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। পর পর দুবার তিনি এই পদে নির্বাচিত হন। ১৯৭৯ সালে বাগেরহাট আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে আমৃত্যু এই পদে ছিলেন তিনি। ১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকে তিনি জয়লাভ করে প্রথমবার সংসদে বাগেরহাটের প্রতিনিধিত্ব করেন।

মো. ইউনুস আলী
গত ২৭ ডিসেম্বর মারা যান গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইউনুস আলী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে এলাকার ভোটাররা তাকে আবার নির্বাচিত করে সংসদে পাঠায়। একাদশ সংসদে ইউনুস আলী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সর্ম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৫৩ সালের ১৫ জুন জন্মগ্রহণ করা মো. ইউনুস আলী ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়ান এবং রংপুর মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পেশাজীবী সংগঠন বিএমএর সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

পদত্যাগে শূন্য তাপসের আসন
রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য গত ২৯ ডিসেম্বর এমপি পদ থেকে পদত্যাগ করেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস। সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার পরই তিনি সাংসদ পদ ছাড়েন। কারণ নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হবে।

এ ছাড়া গত ছয় মাসে আারও দুটি আসন শূন্য হয়েছিল। জাসদের সংসদ সদস্য চট্টগ্রাম-৮ আসনের মঈনউদ্দিন খান বাদল মারা যান গত ৭ নভেম্বর। আর সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম মারা যান ১০ জুলাই।

সূত্র- ঢাকাটাইমস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa