
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি বলেন, ‘কর্মসূচি সময়মতো দেব।’
প্রতিটি ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে জানিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, সংবিধান অনুযায়ী যে সরকার বলা হয়, বর্তমান আওয়ামী লীগ সরকার সেই সরকার না। এই সরকার অনির্বাচিত সরকার। দেশের মানুষ এখন অতিষ্ঠ, তারা পরিবর্তন চায়। এই পরিবর্তন যত শিগগিরই আসবে, দেশের জন্য ততই মঙ্গল।
মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত জানিয়ে তিনি বলেন, আমি আশা করছি সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে তাকে জামিন দেবেন। যদি না দেন, তাহলে মনে করতে হবে রাজনৈতিক কারণে তাকে জামিন দেয়া হচ্ছে না। দেশের স্বার্থে ভারতের সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিও করেন মওদুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


