
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১১টায় রেলমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেবে রেল মন্ত্রণালয়। এছাড়া তাদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেবে জেলা প্রশাসন।
তিনি আরও বলেন, তূর্ণা নিশীথার লোকো মাস্টারের (চালক) ভুলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ওই ট্রেনের লোকো মাস্টার ও সহকারী লোকো মাস্টারকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে বিভাগ গঠন করেছে চারটি তদন্ত কমিটি এবং জেলা প্রশাসক একটি।
সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা আর সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৬ জন মারা যান ও শতাধিক যাত্রী আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



