Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় এখনও যেসব পর্যটন গন্তব্যে করোনা ভাইরাস ছড়ায়নি
জাতীয় ট্র্যাভেল

এখনও যেসব পর্যটন গন্তব্যে করোনা ভাইরাস ছড়ায়নি

By Protik Hossainমার্চ 15, 2020Updated:মার্চ 15, 20202 Mins Read

Advertisement
ট্রাভেল ডেস্ক : করোনা ভাইরাসের বিস্তার এই শতাব্দীর সবচেয়ে আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। জীবাণুটির কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া সংক্রমিত হয়েছে লাখ লাখ মানুষ। বিশ্ব মানচিত্রের অর্ধেকেরও বেশি দেশ কোভিড-১৯ নভেল ভাইরাসে ভুগছে। সময় গড়ানোর সঙ্গে এটি আরও ছড়িয়ে পড়ছে।

সুরক্ষার কথা ভেবে মানুষ ঘরেই নিজেদের আবদ্ধ রেখেছে এবং দেশের বাইরে ভ্রমণে যাচ্ছে না। সব মিলিয়ে গণমাধ্যমসহ চারপাশে শুধু দুঃসংবাদ। এমন নাজুক পরিস্থিতির মধ্যেও করোনা ভাইরাস-মুক্ত দেশ ঠিকই আছে!

এখন অবধি করোনা ভাইরাস জনিত কোনও ঘটনা দেখা যায়নি এমন কয়েকটি পর্যটন গন্তব্যের কথা বলা যাক। যদিও এসব জায়গার পরিস্থিতি যেকোনও মুহূর্তে বদলে যেতে পারে। সুতরাং ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার আগে শেষ মুহূর্তের খবর রাখা ভালো।

সঠিক ব্যবস্থা ও সতর্কতা অবলম্বন করা গেলে ভ্রমণপিয়াসীরা ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি গন্তব্যে বেড়ানোর পরিকল্পনা করতে পারেন (যদিও অপ্রয়োজনীয় সব ধরনের ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে সর্বত্র)।

ইউরোপ

গ্রিসের সান্তোরিনি দ্বীপ এবং মাইকোনোস দ্বীপ: চীনের পর করোনা ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে ইউরোপে। ফলে এই মহাদেশে কেবল হাতেগোনা কয়েকটি জায়গা বাকি, যেখানে এখনও জীবাণুটি পৌঁছায়নি। এর মধ্যে রয়েছে গ্রিসে সান্তোরিনি দ্বীপ এবং মাইকোনোস দ্বীপ। এগুলো এজিয়ান সাগরে অবস্থিত। পর্যটন বিশেষজ্ঞদের মতে, এসব দ্বীপের কোনোটিতে যদি করোনা ভাইরাস শনাক্ত হয়, তাহলে তা দাঁড়াবে দুঃস্বপ্নের মতো। কারণ ভূমধ্যসাগরের পর্যটন খাত ধসে পড়বে। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালি, স্পেন ও জার্মানিতে সর্বাধিক সংখ্যক করোনা আক্রান্ত রোগী রয়েছে।

আফ্রিকা

কেপ ভার্দে: পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী দেশ কেপ ভার্দেতে জীবাণুটির কোনও খবর পাওয়া যায়নি (এখনও)। তাই বলা যায়, করোনা ভাইরাস এই দ্বীপ অঞ্চলে ছড়িয়ে পড়েনি।

ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত

এশিয়া

বালি: ইন্দোনেশিয়ার মূল ভূখণ্ডে করোনা আক্রান্ত কয়েকজনের খবর পাওয়া গেছে। তবে দেশটিতে পর্যটকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বালিতে এমন কিছু শোনা যায়নি। এখনও পর্যন্ত করোনা ভাইরাস মুক্ত রয়েছে এই জায়গা।

দক্ষিণ-পূর্ব এশিয়া

লাওস: এখনও অবধি লাওসের ওপর করোনা ভাইরাসের ছোবল পড়েনি। তবুও চীনের সঙ্গে ভৌগলিক ঘনিষ্ঠতার বিষয়টি বিবেচনা করে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ চীনের উহান শহর থেকেই জীবাণুটির উৎপত্তি।

পুনশ্চ: আপাতত অপ্রয়োজনীয় সব ধরনের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মূলত যেসব গন্তব্যে করোনা ভাইরাস ছড়ায়নি তার ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

জুন 9, 2026
বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

জুন 9, 2026
সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

জুন 9, 2026
Latest News
দৃষ্টিহীনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী

‘আর্থিক সংকটে চিকিৎসা হতো না’: সেনাবাহিনীর কল্যাণে দৃষ্টি ফিরে পেয়ে আবেগাপ্লুত উপকারভোগীরা

বৃষ্টি ও তাপপ্রবাহ

বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে সুখবর

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

বজ্রবৃষ্টি

দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa