Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এটিই দেশের ‘শেষ’ বড় সেতু
জাতীয়

এটিই দেশের ‘শেষ’ বড় সেতু

By Shamim Rezaডিসেম্বর 11, 20203 Mins Read

এটিই দেশের ‘শেষ’ বড় সেতু

Advertisement

বাহরাম খান : হতে পারে পদ্মা সেতুই দেশের প্রথম সবচেয়ে বড় এবং শেষ বড় অবকাঠামোর সেতু। দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী বড় নদীর ওপর বড় ধরনের সেতু অবকাঠামো করতে চায় না সরকার। নদীর প্রবাহ ঠিক রাখতে নদীর ওপর দিয়ে সেতুর বদলে পানির নিচ দিয়ে টানেল করাই এখন লক্ষ্য। এতে নদীর পরিবেশ-প্রতিবেশ বেশি করে রক্ষা করা সম্ভব হবে। সেতু নির্মিত হলে পলি পড়ে নদীর বড় ধরনের ক্ষতি হয়। তাই পরবর্তী সময়ে পদ্মা ও যমুনার মতো বড় নদী পারাপারে সেতুর বদলে টানেলের বিষয়ে অগ্রাধিকার দেবে সরকার। জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গীকারও রয়েছে।

এ বিষয়ে সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেন গতকাল বৃহস্পতিবার বলেন, ‘নদীর ওপর সেতু হলে কিছু তো প্রভাব পড়েই। মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেন। তাই আমাদের পরিকল্পনায় আছে সেতুর বিকল্প হিসেবে টানেল করার।’

বেলায়েত হোসেন আরো বলেন, ‘সেতুর চেয়ে টানেলে খরচ অনেক বেশি। সবদিক চিন্তা করেই পরিকল্পনা বাস্তবায়ন করে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত হবে তা এখনই বলা কঠিন, তবে আমাদের চেষ্টা থাকবে।’

পদ্মা ও যমুনায় আর কোনো সেতু বানানোর পরিকল্পনা নেই বলে এর আগে জানিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গত বছর সুনামগঞ্জের একটি অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, পরিবেশ রক্ষায় বড় নদীতে সেতুর বদলে মাটির নিচ দিয়ে টানেল বানানো হবে। তাঁর কথা অনুযায়ী, পদ্মা-যমুনায় বা বড় নদীতে সরকার আর সেতু নির্মাণ করতে চায় না। সেতু নির্মিত হলে পলি পড়ে, নদী ভরাট হয়, এভাবে পরিবেশের ক্ষতি হয়।

ওই সময় পরিকল্পনামন্ত্রী দেশের প্রথম টানেল চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের উদ্যোগও ওই চিন্তা থেকেই করা বলে জানান। প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ওই টানেল সেতু করছে সরকার। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে ৩.৪ কিলোমিটার দীর্ঘ এই টানেলের খননকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রথম এই টানেল সেতুটি হচ্ছে চার লেনের। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ টানেলের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, যমুনা নদীতে আরেকটি টানেল পথ করার পরিকল্পনা আছে সরকারের। যেটি জামালপুর ও কুড়িগ্রামের মধ্য দিয়ে যাবে।

সংশ্লিষ্টরা মনে করেন, পরিবেশ তথা জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের এমন চিন্তা ভালো ইঙ্গিত বহন করে। পরিবেশ-প্রতিবেশ রক্ষার বিষয়ে বর্তমান সরকার গুরুত্ব দেয়। ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীতে পৃথক একটি অনুচ্ছেদ যোগ করে রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী দলিল সংবিধানে জীববৈচিত্র্য রক্ষার অঙ্গীকার করা হয়েছে। সংবিধানের ১৮-ক অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন।’

জানতে চাইলে সেতু বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আনোয়ার হোসেন বলেন, সরকারের দীর্ঘমেয়াদি অনেক পরিকল্পনা আছে। এর মধ্যে বড় নদীতে সেতুর বদলে টানেলের বিষয়টিও আছে। তিনি আরো বলেন, ‘একটি পরিকল্পনা অনেক ধাপ পার হওয়ার পর চূড়ান্ত হয়। এ বিষয়ে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা কতটুকু বাস্তবসম্মত তা বুঝতে আরো সময় লাগবে। এ বিষয়ে আমাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু সার্বিক পরিস্থিতির ওপর পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করে।’ সূত্র : কালেরকণ্ঠ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa