Advertisement
জুমবাংলা ডেস্ক :  ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির ঘটনা নিয়ে কথা বলতে ডিএমপি সদর দপ্তরে এসেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে সাদ্দামকে ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করতে দেখা যায়। এর কিছু সময় পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও সেখানে পৌঁছান।  ছাত্রলীগের দুই নেতার সঙ্গে ডিএমপির কর্মকর্তারা কথা বলছেন।

ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতা ডিএমপি কমিশনার গোলাম খন্দকার ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন।

গতকাল ছাত্রলীগ সভাপতি সাংবাদিকদের জানিয়েছিলেন, ডিএমপি কমিশনারের কাছে এ বিষয়ে তদন্তের অগ্রগতি ও অভিযুক্ত পুলিশের শাস্তি দাবি করবেন তিনি।

গত শনিবার রাতে শাহবাগ থানায় দুই ছাত্রলীগ নেতাকে নিয়ে মারধর করেন এডিসি হারুন ও কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনার জেরে গতকাল রবিবার হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে।

কয়েক ঘন্টার ব্যবধানে এডিসি হারুনকে দুই বার বদলি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.