Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি এডিস মশার লার্ভা পাওয়ায় ইউনাইটেড গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা
অপরাধ-দুর্নীতি আইন-আদালত জাতীয় ঢাকা স্লাইডার

এডিস মশার লার্ভা পাওয়ায় ইউনাইটেড গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

By Hasan MajorAugust 3, 2019Updated:August 3, 20192 Mins Read

এডিস মশার লার্ভা পাওয়ায় ইউনাইটেড গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত ইউনাইটেড গ্রুপকে আজ দুই লাখ টাকা জরিমানা করেছে  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে ইউনাইটেড গ্রুপের অফিস এবং বেইজমেন্টে অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং দীর্ঘ দিন জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা, এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।

এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইউনাইটেড গ্রুপকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এডিস মশার বংশবিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এই আদালত পরিচালিত হয় বলে ডিএনসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এডিস মশার লার্ভা পাওয়ায় ইউনাইটেড গ্রুপকে ২ লাখ টাকা জরিমানাএছাড়া, গুলশান-২ এলাকায় অবস্থিত ৫টি নির্মাণাধীন ভবন, হাসপাতাল ও দপ্তরকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী সর্বমোট ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে ৭৯ নং সড়কে ‘লেক ভিউ ক্লিনিক’কে ৫০ হাজার টাকা, একই সড়কের একটি বাড়ির মালিককে ৫০ হাজার টাকা, ৮১ নং সড়কে ‘ডিজাইন স্কেইপ আরকিটেক্ট ইন্সটিটিউট’কে ৫০ হাজার টাকা, ৭৩ নং সড়কে সোনিয়া গ্রুপকে ২৫ হাজার টাকা এবং ৭৩ নং সড়কে ‘মেটাল হোল্ডিং’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব স্থানে অপরিষ্কার পরিবেশ এবং এডিস মশার লার্ভা ও এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ বিদ্যমান পাওয়া যায়।

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ বিভিন্ন স্থানে ১৪৫টি আবাসিক ভবন ও স্থাপনা পরিদর্শন করেন। পল্লবী এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফিউল আজম এর নেতৃত্বে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ থাকায় এবং নির্মাণসামগ্রী ফুটপাত ও রাস্তায় রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোট ৬টি মামলায় ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ এর নেতৃত্ব বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ৪টি বাড়িকে নোটিস প্রদান করা হয়।

মোহাম্মদপুরে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ ও অপরিচ্ছন্নতার অভিযোগে ৪টি বাড়ির মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহাম্মদপুর কৃষি মার্কেটের ছাদে অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় মুচলেকা নিয়ে ছাদ পরিষ্কার করার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

July 1, 2026
Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

July 1, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

তিনটি নতুন উপজেলা

তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিল সরকার

Bangla

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

পুলিশ

গাঢ় নীল ও জলপাই শার্ট, খাকি প্যান্টে মাঠে নামলো পুলিশ

Thana

নিরপেক্ষতার মানদণ্ডে প্রশ্নের মুখে খিলক্ষেতের কমিউনিটি পুলিশিং কমিটি

সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

এইচএসসি ও সমমান পরীক্ষা

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা: এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

A-chalan

আজ থেকে রাজস্ব-প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa